শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেনি : উল্টা ৫টি শর্ত
প্রথম পাতা » আন্তর্জাতিক » রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেনি : উল্টা ৫টি শর্ত
বৃহস্পতিবার ● ২২ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে আগ্রহ প্রকাশ করেনি : উল্টা ৫টি শর্ত

---রোহিঙ্গা শরনার্থীদের স্বদেশে মিয়ানমারে প্রত্যাবাসন করা হচ্ছেনা। গত মঙ্গলবার ও বুধবার সাক্ষাৎকার নেয়া ২৯৫ জন রোহিঙ্গা শরনার্থীর মধ্যে ১ জন শরনার্থীও প্রত্যাবাসনে রাজী না হওয়ায় আজ বৃহস্পতিবার পূর্বনিধারিত প্রত্যাবাসন প্রক্রিয়া মূলত স্থগিত করা হয়েছে।

উখিয়া উপজেলার কুতুপালং শরনার্থী ক্যাম্পের ২৬ নম্বর ইউনিটে আজ বৃহস্পতিবার ২২ আগষ্ট বেলা সাড়ে ১২ টার দিকে দেয়া এক প্রেস ব্রিফিং এ শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. আবুল কালাম এনডিসি (অতিরিক্ত সচিব) এ কথা জানান। মিয়ানমার সরকারের কাছে বাংলাদেশ সরকারের দেয়া ২২ হাজার রোহিঙ্গা শরনার্থীর তালিকা হতে গত ১৫ আগস্ট ৩ হাজার ৪ শ’ ৫০ জন রোহিঙ্গা শরনার্থীর আজ বৃহস্পতিবার ২২ আগস্ট মায়ানমারে স্বদেশে ফিরিয়ে নিতে মিয়ানমার পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়পত্র দেয়। এ ছাড়পত্রের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকার প্রত্যাবাসনের জন্য সমস্ত আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি সম্পন্ন করে। কিন্তু প্রত্যাবাসনের জন্য ছাড়পত্র পাওয়া ৩৪৫০ জন রোহিঙ্গা শরনার্থীর মধ্যে গত মঙ্গলবার ও বৃহস্পতিবার কুতুপালং শালবন ক্যাম্পের ২৯৫ জন শরনার্থীর ইউএনএইচসিআর কর্তৃপক্ষ সাক্ষাৎকার নেয়। কিন্তু একজন রোহিঙ্গা শরনার্থীও স্বদেশে মিয়ানমারে ফিরে যেতে আগ্রহী প্রকাশ করেনি। বরং সাক্ষাৎকার দেয়া রোহিঙ্গারা শরনার্থীরা ৫ টি কড়া শর্ত দেয়। শর্তের মধ্যে মিয়ানমারে যাওয়ার আগে তাদের পূর্ণ নাগরিকত্ব দেয়া, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা, উচ্ছেদকৃত বাড়িভিটে ও ব্যবসা প্রতিষ্ঠান তাদের ফিরিয়ে দেয়া, জাতিসংঘের তত্বাবধানে রাখাইনে তাদের রাখা ইত্যাদি। সাক্ষাৎকারে অনেকে প্রয়োজনে গুলি খাব, তারপরও এসব দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ফেরত যাবেনা বলে রোহিঙ্গা শরনার্থীরা ইউএনএইচসিআর-কর্তৃপক্ষকে সাফ জানিয়ে দেয়। এমতাবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া বন্ধ করা ছাড়া কোন পথ খোলা ছিলনা বলে প্রেস ব্রিফিং এ শরনার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম এনডিসি (অতিরিক্ত সচিব) জানান। তিনি বলেন-বাংলাদেশ সরকার রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবাসনে সবসময় প্রস্তুত, তাই প্রত্যাবাসন যে কোন সময়, যে কোন দিন হতে পারে। ব্রিফিং এর সময় তাঁর সাথে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের রোহিঙ্গা সেলের প্রধান ও যুগ্ম সচিব রেজোয়ান আহমদ, কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আশরাফুল আফসার (উপসচিব), উখিয়ার ইউএনও নিকারুজ্জামান চৌধুরী, চীনা পরিদর্শকদল সদস্যরা সহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসংগত, এর আগে গত বছরের ১৫ নভেম্বর নির্ধারিত সময়ে রোহিঙ্গাদের প্রতিবাদের মুখে প্রত্যাবাসন শুরু করা যায়নি। ওই সময় উখিয়ার ঘুমধুম ও টেকনাফের নাফ নদীর তীরে কেরুণতলী (নয়াপাড়া) প্রত্যাবাসন ঘাট নির্মাণ করা হয়েছিল। এরমধ্যে, টেকনাফের প্রত্যাবাসন ঘাটে নির্মাণ করা প্যারাবনের ভেতর দিয়ে লম্বা কাঠের জেটি, ৩৩ টি আধাসেমি টিনের থাকার ঘর, চারটি শৌচাগার রয়েছে। সেখানে ১৬ আনসার ক্যাম্পের দায়িত্ব পালন করতো।

সম্প্রতি রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবাসনের খবর প্রচার হওয়ায় সে সেট ও অবকাঠামো গুলো পুণরায় সংস্কার ও মেরামত করা হয়। সুত্র : রাইজিং কক্স :





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ