শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নাইক্ষ্যংছড়ি ইউপি চেয়ারম্যান ও সচিবসহ ৩ জন কারাগারে
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নাইক্ষ্যংছড়ি ইউপি চেয়ারম্যান ও সচিবসহ ৩ জন কারাগারে
বুধবার ● ২৮ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাইক্ষ্যংছড়ি ইউপি চেয়ারম্যান ও সচিবসহ ৩ জন কারাগারে

---বান্দরবান প্র‌তি‌নি‌ধি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দোকান ঘর ভাড়াটিয়ার দায়েরকৃত মামলায় সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবকে কারাগারে প্রেরণ করেছে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (আমলী) আদালত-৩।
আজ বুধবার ২৮ আগস্ট দুপুরে বান্দরবান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (আমলী) আদালত-৩ তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৯ জুলাই নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ মার্কেটের ভাড়াটিয়া শামসুল আলম বাদী হয়ে আদালতে একটি ফৌজদারী মামলা করেন। মামলার ধার্য্য তারিখে চেয়ারম্যানসহ অন্যান্য আসামীরা আদালতে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালতের বিচারক মোহাম্মদ হাসান উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আসামীদের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
আসামিরা হলেন : ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, ইউপি সচিব ছৈয়দ আলম ও ইউসুফ।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা জানান, ইউনিয়ন পরিষদ সরকারি সম্পদ। কিন্তু পরিষদ থেকে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত শর্ত ভঙ্গ করে আসছিল মামলার বাদী। একাধিকবার দোকান ভাড়াটিয়াকে সরকারি সম্পদ শর্তানুযায়ী চালানোর জন্য বলা হয়। দোকান ভাড়াটিয়া তা না করে কুচক্রি মহলের ইন্দনে নানা রকম ষড়যন্ত্র করছিল তারই ফলশ্রুতিতে সে মামলা করেন।
এদিকে বাদী কর্তৃক দায়েরকৃত উদ্দেশ্য প্রনোদিত মামলা দাবি করে মামলা থেকে চেয়ারম্যানের মুক্তির দাবি জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ ইউনিয়ন পরিষদের সকল নারী ও পুরুষ মেম্বার এবং নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের নেতারা।
জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে আসামী পক্ষের আইনজীবি উবাথোয়াই মারমা বলেন, এটি একটি মিথ্যা ষড়যন্ত্র মামলা, আমার মক্কেলদের জামিনের জন্য আমরা আসামি পক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আবেদন করবো।

বান্দরবানে মাদক মামলায় নিরীহ মানুষকে ফাঁসানোর দায়ে পুলিশ কর্মকর্তার কারাদন্ড

বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে মাদকের মামলায় নিরীহ মানুষকে ফাঁসানোর দায়ে পুলিশ কর্মকর্তার সাড়ে ৪ মাসের কারাদন্ড  দিয়েছে আদালত। একই সঙ্গে দুটি মামলায় অর্থ দন্ড করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে বান্দরবান অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের আদালত এ আদেশ দেন।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালে পুলিশ কর্মকর্তা (এএসআই) আবুল খায়ের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থানায় দায়িত্বরত ছিলেন। তৎকালীন সময়ে ২০১৮ সালের ১৯ সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়ি থানার মামলা নম্বর-৩/১৮ এবং ২০ আগস্টের ১৩/১৮ দুটি মাদক মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে দুটি মামলায় আসামীদের প্রকৃত তথ্য গোপন করে আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকর্তা আবুল খায়ের। পরবর্তীতে মামলা দুটি দীর্ঘ শুনানী শেষে আসামী ও সাক্ষীদের মাধ্যমে পুলিশ কর্মকর্তা আবুল খায়ের কর্তৃক তথ্য গোপন এবং প্রকৃত ঘটনা প্রকাশ পায়। এ ঘটনায় চীফ জুডিশিয়াল আদালত মামলার তদন্তকারী কর্মকর্তাকে ২৫০ (২) ধারায় আদালতে স্বশরীরে উপস্থিত হয়ে ও লিখিত ব্যাখা চান।
আদালতের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার পুলিশ কর্মকর্তা (এএসআই) আবুল খায়েরসহ অন্যান্য সাত পুলিশ সদস্য আদালতে হাজির হয়। আদালত তদন্তকারী কর্মকর্তা আবুল খায়ের এর লিখিত মতামতে সন্তুষ্ট না হওয়ায় পুলিশ কর্মকর্তাকে জিআর ৩০৭/১৮ মামলায় ১৫দিন সাজা ও ১হাজার টাকা জরিমানা এবং জিআর ২৮০/১৮ মামলায় চার মাসের বিনাশ্রম কারাদ- ও ১ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দেন।
এছাড়াও উক্ত দুটি মামলায় আরও ৬ জন পুলিশ সদস্যকে সতর্ক করেছেন আদালত। সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়ি কুমিল্লার দেবীদ্বার এলাকায় বলে জানাগেছে।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের পেশকার মো. শামীম হোসেন জানান, দুটি মামলায় আসামীদের প্রকৃত তথ্য গোপন করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন পুলিশ কর্মকর্তা। আসামী এবং মামলার তদন্তকারী কর্মকর্তার বক্তব্যে বিষয়টি প্রমানিত হওয়ায় আদালত তার বিরুদ্ধে দুটি মামলায় সাড়ে ৪ মাসের কারাদ- এবং দুই হাজার টাকা অর্থদন্ডে আদেশ দেন।
এদিকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আদেশের বিরুদ্ধে সাজাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বান্দরবানের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আপীল করেন। আদালত আইনজীবির মাধ্যমে জামিন আবেদন মঞ্জুর করে পুলিশ কর্মকর্তা আবুল খায়েরকে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেয়ার আদেশ দেন। পরে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার।

বান্দরবানে মামলার নথি চুরির অভিযোগে জজকোর্টের কর্মচারীর বিরুদ্ধে মামলা

বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে জেলা ও দায়লা জজ আদালতের চারটি মামলার মূল নথি চুরির অভিযোগে আদালতের কর্মচারী সবীব দত্ত এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) মামলাটি দায়ের করেন জজকোর্টের নাজির বেদারুল আলম।
আদালত সূত্রে জানা গেছে, জেলা ও দায়লা জজ আদালতের নকল শাখার দায়িত্বরত কর্মচারী সবীব দত্ত দীর্ঘ ২ বছর যাবত আদালতের ৪টি মামলার মূল নথি চুরি করে নিজের কক্ষের কেবিনেটে তালাবদ্ধ অবস্থায় লুকিয়ে রাখে। অপরাধী কারাগারে বন্দি থাকায় চাবি না পেয়ে মঙ্গলবার কেবিনেটের তালাভাঙ্গার পর দুবছর ধরে হদিশ না থাকা ৪টি মামলার মূল নথি এবং মহামান্য হাইকোর্টের বিভাগের সিভিল রুল সমনের মূল কপি ড্রয়ারে পাওয়া যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ৪টি মামলার মূল নথি ও রুল সমনের মূল কপি জব্দ করেন। এ ঘটনায় জজকোর্টের নাজির বেদারুল আলম থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার বাদী জজকোর্টের নাজির বেদারুল আলম জানান, চারটি মামলার মূল নথি গায়েব করার উদ্দেশ্যে চুরি করে নিজের কেবিনেটে ২ বছর ধরে লুকিয়ে রেখেছিল কর্মচারী সবীব দত্ত। আদালতের গোপনীয়তা ভঙ্গ এবং সরকারী কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা-ভিত্তিহীন অভিযোগ প্রেরণের অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযুক্ত কর্মচারী কারাগারে বন্দি রয়েছেন। মঙ্গলবার তার কক্ষ তল্লাসী করে আদালতের গায়েব হওয়া ৪টি মামলার মূল নথি পাওয়া গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আদালতের নথি চুরির আরেকটি মামলা দায়ের করেছি।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাউজানে মাদক বিরোধী সমাবেশ রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি

আর্কাইভ