বৃহস্পতিবার ● ২৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বেতবুনিয়ায় মোটরসাইকেলসহ চোর আটক
বেতবুনিয়ায় মোটরসাইকেলসহ চোর আটক
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: কাউখালী উপজেলার বেতবুনিয়ায় মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময আজ বুধবার দুপুর ১টায় মোটর সাইকেলসহ ১ চোরকে পুলিশ হাতে নাতে আটক করার খবর পাওয়া যায়।
কাউখালী থানার মামলা সুত্রে জানা যায়, উপজেলার বেতবুনিয়া চাইঞোই বাজারে দক্ষিণ পাড়ার স্থানীয় বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে নুরুল করিমের নতুন মোটর সাইকেল (প্লাটিনা ১০০ সিসি) খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরীর বাসিন্দা মোসলেম মিয়ার ছেলে মো. রমজান আলী (২৫) বেতবুনিয়া চাইঞোই বাজার হতে দুপুর ১টার সময় নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয় জনতা মোটর সাইকেল সহ তাকে হাতে নাতে আটক করে বেতবুনিয়া পুলিশ ফাড়িঁতে দেয়। পরে উদ্ধারকৃত মোটর সাইকেলসহ আটককৃত চোরসহ কাউখালী থানাকে সৌপর্দ করা হয়।
এ ব্যাপারে মোটর সাইকেল মালিক মো. নুরুল করিম বাদি হয়ে কাউখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন। মামলার বিষয়ে নিশ্চিত করেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্ল্যা পিপিএম।





মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ