শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » কক্সবাজার » ৯০% রোহিঙ্গার হাতে অবৈধ সিম
প্রথম পাতা » কক্সবাজার » ৯০% রোহিঙ্গার হাতে অবৈধ সিম
বৃহস্পতিবার ● ২৯ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৯০% রোহিঙ্গার হাতে অবৈধ সিম

---শফিক আজাদ, উখিয়া :: নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে এসে উখিয়া-টেকনাফের আশ্রয় নেওয়া ১১লাখ রোহিঙ্গার মধ্যে প্রায় ৯০% রোহিঙ্গা বিভিন্ন অপারেটরের অবৈধ সিমকার্ড ব্যবহার করে আসছে। মাত্র ২৫০-৩০০ টাকায় বায়োমেট্রিক নিবন্ধন বা আঙ্গুলের ছাপ ছাড়াই রোহিঙ্গারা স্থানীয় দোকান এবং অসাধুচক্রের কাছ থেকে কিনে নিচ্ছে সিমকার্ড। এতে দিন দিন ক্যাম্পের নিরাপত্তা হুমকিতে দিকে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা বার্তা ছড়িয়ে নানান ধরনের জটিলতা, সংঘাত সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে।
উখিয়ার তানজিমার খোলা ক্যাম্পের কাঠাল গাছতলা বাজারে রোহিঙ্গা কর্তৃক পরিচালিত মোবাইলের দোকান। এইসব দোকাকে দামী স্মার্টফোনসহ মোবাইলের যাবতীয় সরঞ্জাম পাওয়া যায়। এই বাজারে ১০টির অধিক মোবাইলের দোকান রয়েছে। ছবি: রাইজিং কক্স

সরজমিন ক্যাম্প ঘুরে বিভিন্ন লোকজনের সাথে কথা বলে জানা গেছে, রোহিঙ্গাদের মধ্যে যারা অচল, চোঁখের সমস্যা আছে এবং পাগল এ ধরনের ১০% ছাড়া বাকিদের সবার কাছে এক বা একাধিক মোবাইল ফোন রয়েছে। প্রত্যেক মোবাইলে দুইয়ের অধিক সিমকার্ড আছে। লম্বাশিয়া ক্যাম্পের মাহামুদুর রহমান সাথে কথা হলে সে বলেন, তার দুইটি মোবাইলে ৪টি সিমকার্ড রয়েছে। তৎমধ্যে ২টি রবি, ১টি গ্রামীনফোন আরেকটি টেলিটক। সব মিলিয়ে প্রায় ১০লাখ মোবাইল সিমকার্ড ব্যবহার হচ্ছে ক্যাম্পের অভ্যান্তরে। আর এই অবৈধ মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে রোহিঙ্গারা অপহরণ, খুন, ধর্ষণসহ মাদক চোরাচালানের মতো অপরাধ চালিয়ে যাচ্ছে।

এদিকে ক্যাম্পে অবৈধ সিমকার্ড ব্যবহার বন্ধে গত রবিবার উখিয়া উপজেলা আইনশৃংখলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্যের প্রেক্ষিতে রোহিঙ্গা ক্যাম্পে অবৈধ সিমকার্ড বন্ধের উদ্যোগ গ্রহনের সিদ্ধান্ত হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার চিন্তা করে অনিবন্ধিত মোবাইল সিম বন্ধের সিদ্ধান্ত হয়। এর আগে উপজেলার সকল মোবাইল সিমকার্ড বিক্রয়কারী প্রতিষ্টান মালিকদের সাথে বৈঠক করা হবে। তাদের নিকট থেকে মতামত গ্রহন করা হবে।
আগামী কয়েকদিনের মধ্যে মন্ত্রণালয়ে এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্টিত হবে, এতে জেলা প্রশাসক মহোদয় এসব কথা তুলে ধরবেন। আশাকরি খুব দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে অধৈব সিমকার্ড বন্ধ করা হবে।
তিনি এসময় বলেন, ইতিপূর্বে ক্যাম্পে বেশ কয়েকবার অভিযান চালিয়ে ১০-১২ জন মোবাইল দোকানদারকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়।

রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক, পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, এসব অবৈধ মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে অনেক রোহিঙ্গা মিয়ানমারের সঙ্গে সরাসরি যোগাযোগ রক্ষা করছে। এতে খুব সহজে এখানকার রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের আশঙ্কা রয়েছে। শুধু তাই নয়, মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে স্বগোত্রীয়দের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে রোহিঙ্গা প্রত্যাবাসন সফল হতে দিচ্ছে না রোহিঙ্গাদের একটি শক্তিশালী চক্র। মোবাইলে ফেসবুকের মাধ্যমে প্রত্যাবাসন বিরোধী প্রোপাগান্ডা চালিয়ে রোহিঙ্গাদের ঐকমত্যে আসতে দিচ্ছে না প্রত্যাবাসন বিরোধীরা। তাই অবৈধ মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ককে রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্বিত হওয়ার অন্যতম কারণ বলেও তিনি মন্তব্য করেন।

তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছিলেন, কিছু মানুষ নিজেদের বায়োম্যাট্রিক তথ্য ব্যবহার করে নিবন্ধিত সিম রোহিঙ্গাদের মধ্যে বিক্রি করছেন। যেসব বিক্রেতারা এধরণের সিম বিক্রি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেছিলেন তিনি। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেলেও কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয়রা বলছেন, বিভিন্ন বাজারে বা দোকানপাটে প্রকাশ্যেই রোহিঙ্গা শরণার্থীদের কাছে মোবাইল সিম বিক্রি হয়ে আসছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল মনসুর বলন, মোবাইল ফোন ব্যবহার করে সম্প্রতি আসা রোহিঙ্গারা অপরাধ করছেন এমন সরাসরি কোন তথ্য প্রমাণ পাওয়া গেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র : রাইজিং কক্স





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)