শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » ভবানীপুর বাজার প্রবেশের রাস্তাটি যেন মৃত্যুফাঁদ
প্রথম পাতা » নওগাঁ » ভবানীপুর বাজার প্রবেশের রাস্তাটি যেন মৃত্যুফাঁদ
শুক্রবার ● ৩০ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভবানীপুর বাজার প্রবেশের রাস্তাটি যেন মৃত্যুফাঁদ

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুর হাটে প্রবেশের রাস্তাটি সংস্কার অভাবে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। রাস্তাটির পার্শে পুকুর থাকায় রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। ফলে এ বাজার থেকে রাজস্ব আয় ব্যহত হওয়ার আশঙ্কা ও করছে এলাকার সচেতন মহল।

জানা যায়, উপজেলার ভবানীপুর বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। এখানে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার দুই দিন হাট বসে। এছাড়াও প্রতিদিন সকাল বিকেল হাট বসে। এখানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে কাপড় ব্যবসায়ী, আলু ব্যবসায়ী, রড সিমেন্ট ব্যবসায়ী, কাঁচা মাল ব্যবসায়ীসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে প্রায় প্রতিদিন হাজার হাজার ক্রেতা আসেন এ বাজারে। আত্রাই-নওগাঁ পাকা সড়কের সাথে হাটটি হলেও দক্ষিণ দিক থেকে হাটে প্রবেশ রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে ঘটছে একের পর এক দুর্ঘটনা। দুর্ঘটনা কবলিত হচ্ছে মালবাহী পিক আপ ভ্যান, কর্ভাড ভ্যান, সিএনজি, রিক্সা, অটোরিক্সাসহ ছোট বড় সব ধরনের যানবাহন। এতে করে ক্রেতারা জিনিস কিনে বা বিক্রেতারা সরবরাহ করতে গিয়ে ভাঙ্গা আর গর্তে ভরা রাস্তার কারণে মালামাল পরিবহন করতে মারাত্মক ঝুঁকির সম্মুখীন হচ্ছেন প্রতিনিয়ত এ এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

ঐতিহ্যবাহী এ হাট থেকে প্রতি বছর সরকারের বিপুল পরিমাণ টাকা রাজস্ব আয় হলেও এ রাস্তাটি মেরামতে কর্তৃপক্ষের নেই কোন উদ্যোগ। ফলে বছরের পর বছর থেকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই এলাকার হাজার হাজার জনসাধারণকে।

ভবানীপুর জিএস উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থীদের আসা যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এ রাস্তাটি ব্যবহার করতে হয়। এলাকা বাসীর দীর্ঘ দিনের দাবী এ রাস্তাটি সংস্কার হলে এলাকাবাসীর এক নতুন দিগন্তের উন্মোচন ঘটবে। ছাত্র ছাত্রী সহ এলাকার সকল শ্রেণী-পেশার মানুষ পাবে যোগাযোগের সুফল।

এ ব্যাপারে ভবানীপুর জি এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমান বলেন, এ রাস্তার উপর দিয়ে ছাত্র-ছাত্রীর চলাচল খুবই ঝুঁকিপূর্ণ। কিছু দিন পরপর ঘটে একের পর এক দুর্ঘটনা। রাস্তাটি সংস্কার করা অতিব জরুরী।

বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল গফুর খাঁন বলেন, হাটের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি গ্রামের লোকজনকে মালামাল নিয়ে এ রাস্তা দিয়ে হাটে প্রবেশ করতে হয়। রাস্তাটি গত কয়েক বছর ধরে ভেঙ্গে চলাচল অনুপযোগী হয়ে রয়েছে। এতে করে রাস্তাটি মরণফাঁদে পরিণত হয়েছে। বাজার কমিটির পক্ষ থেকে আমরা বারবার সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের নিকট রাস্তা ও বাজারের ড্রেনেজ ব্যবস্থা ও পরিস্কার পরিচ্ছন্নের বিষয়ে বলেছি কিন্তু কোন লাভ হয়নি।

এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবু বলেন, রাস্তাটি চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। আশাকরছি রাস্তাটি দ্রুত সংস্কার হবে।


আত্রাইয়ে ভ্রাম্যমান আদালতে ১৩ জনের সাজা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে অবৈধভাবে গ্যাস ট্যাবলেট দিয়ে বিলে মৎস নিধনের দায়ে ভ্রাম্যমান আদালতে ১২জনের পনের দিন কারাদন্ড এবং মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে এক জনের ২মাসের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছানাউল ইসলাম এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলো উপজেলার বিশা ইউনিয়নের বিশা গ্রামের বিমল দাসের ছেলে প্রদ্যুত দাস(২২), মৃত মো. জেহের প্রাং এর ছেলে মো. সাত্তার (৩৮), মৃত মো. আহসানউল এর ছেলে মো. মোনায়েম(৪৮), মৃত শমসের এর ছেলে মো. কাসেম(৫০), মো. মফিজ এর ছেলে মো. জুয়েল(২৫), মৃত নরেন্দ্রনাথের ছেলে নিপেন(৪৮), মৃত হিমাংসু দাসের ছেলে জীবন(৫০), মো. মনিরুদ্দির প্রাং এর ছেলে মো. রহিদুল (৩০), মো. নবান প্রাং এর ছেলে মো. জুয়েল(২৫) ,মো. নূর প্রামানিকের ছেলে মো. শহিদুল(৪০) , রঘুনাথ দাসের ছেলে গুপিনাথ দাস(৪০), মৃত অফির উদ্দিনের ছেলে মো. আমজাদ(৪০) এবং জামগ্রামের মৃত মো. ইসাদ আলীর ছেলে মো.ইছাহাক আলী(৫০)। বৃহস্পতিবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সূত্রমতে, উপজেলার বিপ্রবোয়ালিয়া গ্রামের বিলে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছধরা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস অফিসার শাহাদত হোসেন , আত্রাই থানার এসআই হাইদার আলী, এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

অপরদিকে মাদক সেবন ও বিক্রির অপরাধে জামগ্রামের মৃত মো. ইসাদ আলীর ছেলে মো.ইছাহাক আলী(৫০) কে গ্রেফতার ভ্রাম্যমান আদালতে ২মাসের কারাদন্ড প্রদান করেন।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয়  অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)