শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৩১ আগস্ট ২০১৯
প্রথম পাতা » কক্সবাজার » অবশেষে ধরা পড়েছে টেকনাফ সীমান্তের দুর্ধর্ষ রোহিঙ্গা ডাকাত নুর
প্রথম পাতা » কক্সবাজার » অবশেষে ধরা পড়েছে টেকনাফ সীমান্তের দুর্ধর্ষ রোহিঙ্গা ডাকাত নুর
শনিবার ● ৩১ আগস্ট ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবশেষে ধরা পড়েছে টেকনাফ সীমান্তের দুর্ধর্ষ রোহিঙ্গা ডাকাত নুর

---অবশেষে ধরা পড়েছে টেকনাফ সীমান্তের দুর্ধর্ষ রোহিঙ্গা ডাকাত নুর মোহাম্মদ (৫২)। সেই সাথে ধরা পড়েছে তার দেহরক্ষী আমানুল্লাহ। রোহিঙ্গা এই ডাকাত বাহিনীর হাতে গত দুই বছরে ২২ জন রোহিঙ্গা প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ আছে। গ্রেপ্তার করা নুর মোহাম্মদ টেকনাফের যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি।

সূত্র জানায়, এক সপ্তাহ ধরে টেকনাফ থানা পুলিশ কৌশল নিয়েছিল নুর মোহাম্মদ ডাকাতকে ধরার জন্য। শেষ পর্যন্ত আজ শনিবার ভোর রাতে ধরা পড়ে সীমান্তের এই দুর্ধর্ষ ডাকাত। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া নুর মোহাম্মদ ডাকাত গ্রেপ্তার এড়াতে পুলিশকে ‘এক কোটি টাকা’ দিতে চেয়েছিল বলে সংশ্লিষ্টরা জানান। নুর মোহাম্মদ এবং আমনুল্লাহ চাঞ্চল্যকর ফারুক হত্যা মামলার এজাহারনামীয় আসামি। যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার তিন রোহিঙ্গা আসামি ইতিমধ্যে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে প্রাণ হারিয়েছে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘২২ আগষ্ট রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া ভেস্তে যাবার রাতে যুবলীগ নেতা ওমর ফারুক খুন হন। তাকে তুচ্ছ ঘটনার জের ধরে নুর মোহাম্মদের লোকজন খুন করে। সেই থেকে তাদের ধরার জন্য নির্ঘুম রাত কাটিয়েছি।’

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন,‘আমার ইউনিয়নের উলুচামিরা নামক পাহাড়ী এলাকায় ডাকাতদের ভোজের দাওয়াত দিয়ে কৌশলে গ্রেপ্তার করে পুলিশ। এসব ডাকাত একদিকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিরোধী কাজে জড়িত অন্যদিকে এলাকায় ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও ইয়াবা কারবার করছে।’

স্থানীয়রা জানান, সরকার বিরোধী একটি চক্রের সাহায্য পেয়ে আসছে দুর্ধর্ষ নুর মোহাম্মদ বাহিনী। ১৯৯২ সালে নুর মোহাম্মদ ডাকাত রাখাইন থেকে সীমান্ত পেরিয়ে টেকনাফের জাদিমুরা এলাকায় আশ্রয় নেয়। সেখানে বন বিভাগের সংরক্ষিত এলাকায় চারটি ঘর তুলে আস্তানা গড়ে। নুর মোহাম্মদ ডাকাতের তিন স্ত্রী। প্রথম স্ত্রী টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা ওয়ার্ড বিএনপির প্রভাবশালী নেতা মোসতাক আহমদের কন্যা। এরপর নুর মোহাম্মদ এক সাথে বিয়ে করে রোহিঙ্গা দুই বোনকে। প্রথম স্ত্রীর মেয়েকে নুর মোহাম্মদ বিয়ে দিয়েছে হ্নীলা ইউনিয়ন যুবদলের নেতা সেলিমের সাথে। এভাবে নুর মোহাম্মদ স্থানীয় রাজনৈতিক আশ্রয় কব্জা করে।
নিহত যুবলীগ নেতা ওমর ফারুকের ভাই আমীর হামজা বলেন-‘নুর মোহাম্মদ ডাকাত বাহিনীর কারনে শালবাগান শিবিরের কোন রোহিঙ্গা প্রত্যাবাসন করতে পারেনি। এই ডাকাত বাহিনী শিবিরের উগ্রপন্থী আল ইয়াকিন গ্রুপের সদস্য। তাদের হাতে গত দুই বছরে ২২ জন নিরীহ রোহিঙ্গা প্রাণ হারিয়েছে। নিরীহ রোহিঙ্গারা দেশে ফিরতে চায়। কিন্তু আল ইয়াকিন গ্রুপ কোনভাবেই তাদের দেশে যেতে দিচ্ছেনা। এরকমই দেশে ফিরতে ইচ্ছুক ২২ জন রোহিঙ্গাকে পাহাড়ে নিয়ে হত্যার পর মাটি চাপা দিযে ফেলেছে। যার প্রতিবাদ করতে পারছেন না কেউ। প্রতিবাদ যে করবে তাকেও হত্যার শিকার হতে হবে।’ নুর মোহাম্মদ বাহিনীর হাতে তার ভাই ওমর ফারুকসহ এলাকার বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে দাবি করেন আমীর হামজা।

এদিকে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস এ্যান্ড হিউম্যান রাইটস (এআরএসপিএইচ) সভাপতি মুহিবুল্লাহ রোহিঙ্গা শিবিরে ফিরেছেন। আজ শনিবার বেলা ১২ টা থেকে রোহিঙ্গা শিবিরে তার সংগঠনের অফিসে কাজ করতে দেখা গেছে বলে স্থানীয় সূত্র জানায়।

রোহিঙ্গা শিবিরের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো.মাঈনুদ্দিন জানান, বাসায় গিয়ে খোঁজ নিলে মুহিবুল্লাহর পরিবার সদস্যরা সকালে বাসায় ফেরার কথা নিশ্চিত করেছেন। তিনি ডায়াবেটিস চিকিৎসার জন্য বাইরে গিয়েছিলেন বলে তারা দাবি করেছেন। সূত্র : কালের কন্ঠ





কক্সবাজার এর আরও খবর

নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল নতুন মুখ সুহা নুর শাহ: ‘পরম্পরা’ নাটকে দর্শক হৃদয়ে জায়গা করে নেওয়া এক সম্ভাবনাময় মডেল
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা
রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার রাউজানে এলজি ও কার্তুজ উদ্ধার
চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে চকরিয়ায় এনসিপির পথসভা বিএনপি পণ্ড করে দিয়েছে
কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি কক্সবাজার টু সেন্টমার্টিন জাহাজ চলাচলের অনুমতি
ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা ঘুষ-দুর্নীতির অভিযোগে পুলিশ পরিদর্শক শামছুল আলমের বিরুদ্ধে মামলা
ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই ছাত্র-জনতার আন্দোলনে হামলার অর্থযোগানদাতা আ.লীগের দোসর বাবুল-রহমানের ষড়যন্ত্র এখনও থেমে নেই
চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান চকরিয়ায় নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের অভিযান
টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু টানা দুই দিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে কক্সবাজার : পাহাড় ধসে ছয়জনের মৃত্যু

আর্কাইভ