বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » খেলা » আলীকদমে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
আলীকদমে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে বান্দরবানের আলীকদমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এর শুভ উদ্বোধন হয়েছে। বুধবার বিকেল চারটায় আলীকদম উপজেলা প্রশাসনের আয়োজনে আলীকদম সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টর উদ্বোধন করেন, আলীকদম উপজেলা নির্বাহী অফিসার সায়েদ ইকবাল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম থানার অফিসার্স ইনচার্জ কাজী রকিব উদ্দিন।
টুর্ণামেন্টে উপজেলার মোট চারটি ইউনিয়ন থেকে চারটি দল অন্তর্ভূক্ত হয়েছে। তার মধ্যে প্রধম দিনে আলীকদম সদল ইউনিয়ন দল ও ২নং চৈক্ষ্যং ইউনিয়ন দল খেলায় অংশগ্রহণ করেছে। উদ্বোধনী ম্যাসে মোট ৬০ মিনিটের খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী খেলায়
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২নং চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান, ৩নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান ফোগ্য মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধুংড়ি মারমা, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আব্দুল মান্নান ও আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ প্রমূখ।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল