শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা
বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা

---গাইবান্ধা প্রতিনিধি :: দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি গঠিত না হওয়ায় গাইবান্ধা জেলার সাতটি উপজেলার ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা বুধবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগ জেলা কমিটির সভাপতি মো. আসিফ সরকারের সভাপতিত্বে এবং সহ-সভাপতি নাজিমুদ্দৌলা বাধন ও যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাকিবের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কেন্দ্রীয় ঘোষিত ৫ জনকে স্বপদে বহাল রেখে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। পরে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল করে নবগঠিত এই জেলা কমিটিকে কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদনের দাবি জানানো হয়। মিছিলটি গাইবান্ধা প্রেস ক্লাবে আসে এবং সেখানে এক প্রেসব্রিফিংয়ে মো. আসিফ সরকার আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। পরে নবগঠিত জেলা কমিটির নেতৃবৃন্দ পৌর পার্কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে।
প্রেস ক্লাবে কমিটি ঘোষণাকালে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন শেখ নাজিমুদৌলা বাধন, রবিউল ইসলাম রাকিব, ফরহাদ আকন্দ, জুলফিকার রহমান রাসেন, ফরহাদ আলী প্রমুখ।
উল্লেখ্য, এক বছর দুমাস আগে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক ৫ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়। এতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি মো. আসিফ সরকার, সহ-সভাপতি নাজিমুদ্দৌলা বাধন, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাকিব ও ফারুক আহম্মেদ। নবগঠিত এই কমিটিকে দেড় মাসের মধ্যে গাইবান্ধা জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়। কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে কেন্দ্রীয় কমিটি ঘোষিত ৫ সদস্য বিশিষ্ট ওই জেলা কমিটি এক বছর দু’মাস অতিক্রান্ত হলেও কমিটি গঠন করতে ব্যর্থ হয়। ফলে জেলার সাতটি উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা পূর্ণাঙ্গ কমিটির দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এমতাবস্থায় কেন্দ্রীয় কমিটি ঘোষিত জেলা কমিটির সভাপতি মো. আসিফ সরকারের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়। ওই সভায় সাতটি উপজেলা কমিটির নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে। পরে তাদের ভোটে সর্বসম্মতিক্রমে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয় এবং তা অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে প্রেরণ করা হয়।





আর্কাইভ