শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ডেঙ্গু কেড়ে নিল কবি তনয়া স্কুলছাত্রী অস্মিতাকে
প্রথম পাতা » প্রধান সংবাদ » ডেঙ্গু কেড়ে নিল কবি তনয়া স্কুলছাত্রী অস্মিতাকে
বৃহস্পতিবার ● ৫ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডেঙ্গু কেড়ে নিল কবি তনয়া স্কুলছাত্রী অস্মিতাকে

---বিশ্বনাথ প্রতিনিধি :: ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সিলেটের বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের কামালপুর গ্রামের কবি-ছড়াকার হেনা নুরজাহানের মেয়ে অস্মিতা বেগমের (১৩) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। অসমিতা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

আজ বুধবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই কিশোরী। সে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী আমানাত মাওলা ও কবি-ছড়াকার হেনা নুরজাহানের মেয়ে বড় মেয়ে।

আজ বুধবার সকাল সাড়ে ৭টায় রাজধানীর মিলেনিয়াম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই কিশোরী। টানা ছয়দিন লাইফ সাপোর্টে থেকে অবশেষে মৃত্যুর কাছ হার মানতে হলো অস্মিতাকে।

জানা গেছে, অস্মিতার পৈতৃক বাড়ি ঢাকার আজিমপুরে। সম্প্রতি অস্মিতাসহ তাঁর বাবা-মা ও ছোটবোন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। তাদেরকে ঢাকা ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে অস্মিতার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মিলেনিয়াম হাসপাতালে। সেখানে ছয়দিন লাইফ সাপোর্টে ছিল সে।

অবশেষে তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে অস্মিতার মামা বিশ্বনাথের কামালপুর গ্রামের হিমেল আহমেদ বলেন, ঢাকার আজিমপুর ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুই দফা জানাজা শেষে অস্মিতার লাশ সিলেট নিয়ে আসা হবে। এখানে জানাজা শেষে আপার (হেনা নুরজাহান) ইচ্ছা অনুযায়ী হযরত শাহজালাল (র.) দরগাহ কবরস্থানে তাকে দাফন করা হবে।

অস্মিতার বাবা প্রকৌশলী আমানাত মাওলা বলেন, ডেঙ্গু জ্বরে পরিবারের সবাই আক্রান্ত হই। অস্মিতাকে উন্নত চিকিৎসার জন্য মিলেনিয়াম হাসপাতালে ছয়দিন আগে ভর্তি করি। আজ বুধবার সকাল সাড়ে ৭টায় চিকিৎসাধীন সে অবস্থায় মারা যায়।

বিশ্বনাথে আল-হেরা শপিং সিটি মার্কেটে দোকান চুরি

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের পুরান বাজারস্থ আল-হেরা শপিং সিটির নিচতলায় জুয়েল মোবাইল গার্ডেন চুরি সংগঠিত হয়েছে। এতে প্রায় কয়েক লাখ টাকার মোবাইল সেটসহ মালামাল চুরেরদল নিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। মার্কেটে নৈশপ্রহরী থাকার পরও দোকানঘর চুরি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে নানান কৌতুল সৃষ্টি হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

জানাগেছে, উপজেলা সদরের পুরান বাজারস্থ আল-হেরা শপি সিটির নিচতলায় অবস্থিত জুয়েল মোবাইল গার্ডেন রয়েছে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাতে দোকান ঘরের মালিক ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়িতে চলে যান। (৪ সেপ্টেবর) বুধবার সকালে তিনি মার্কেটে দোকানঘর খুলে দেখতে পান দোকান ঘরের পিছনের দেয়াল ভাঙ্গা এবং মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। ধারনা করা হচ্ছে দোকান ঘরের পিছনের দেয়াল ভেঙে চুরেরদল ভিতরে প্রবেশ করে। দোকান ঘরে থাকা, নগদ টাকা, দামী মোবাইল সেটসহ মালামাল চুরেরদল নিয়ে যায়। এতে দোকান মালিকের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এব্যাপারে জুয়েল মোবাইল গার্ডেনের পরিচালক জুয়েল মিয়া বলেন, মঙ্গলবার রাতে ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যাই। কিন্তু বুধবার সকালে দোকানঘর খুলে এসে দেখতে পাই দোকান ঘরের পিছনের দেয়াল কিছুটা ভাঙ্গা এবং মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে।

তিনি বলেন, দোকানে থাকা নগদ ১লাখ ৫৩ হাজার টাকা, বিদেশী দুইশত পাউন্ড, বেশ কয়েকটি দামি মোবাইল সেটসহ মালামাল চুরেরদল নিয়ে যায়। এতে ১০-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মূসা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

বিশ্বনাথে দৌলতপুর উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নানান সম্যাসায় জর্জরিত

বিশ্বনাথপ্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসক শুণ্যতাসহ নানান সম্যাসায় জর্জরিত রয়েছে। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে পড়েছেন এলাকাবাসী। সপ্তাহে দুই দিন একজন চিকিৎসক কেন্দ্রে আসলেও কিছুক্ষণ থেকে তিনি চলে যান। সপ্তাহের বাকী দিনগুলো স্বাস্থ্যকেন্দ্রটির পরির্দশিকা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছেন। ইউনিয়নের উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যাওয়ার রাস্তাটিও বেহাল। গর্ভবর্তি মহিলা উপ-স্বাস্থ্য কেন্দ্রে যেতে তাদের পুহাতে চরম দুর্ভোগ। রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে সুদৃষ্ঠি কামনা করেছেন স্থানীয়রা।

এদিকে, দৌলতপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে লোকবল সংকট রয়েছে। ৬টি পদের মধ্যে ৪টি পদ দীর্ঘদিন ধরে শুণ্য। কোয়াটারের বেহাল অবস্থা হওয়ায় কোন স্টাফ কোয়াটারে থাকেন না। কেন্দ্রের পরির্দশিকা জানান এই কেন্দ্রটির আবাসিক অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় এখানে থাকা সম্ভব নয়।

(৩ সেপ্টেবর) মঙ্গলবার দুপুরে সরেজমিনে দৌলতপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঘুরে দেখা যায়, উপজেলার দৌলতপুর ইউনিয়নের দশপাইকা বাজারের অদূরে ও ইউনিয়ন পরিষদের কিছুটা সামনে অবস্থিত দৌলতপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি। কেন্দ্রেটি নির্মাণের পর আর কোনো সংস্কার হয়নি। বেহাল অবস্থা বিরাজ করছে কেন্দ্রটি। উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র প্রবেশের একমাত্র রাস্তাটি ছোট। এ কেন্দ্রে পায়ে হেটে যেতে হয়। যানবাহন নিয়ে যাওয়া খুবই কষ্ঠকর। হাসপাতালে ভিতরে প্রবেশ করতে দেখা যায় ৬-৭ রোগী রয়েছেন। স্বাস্থ্যকেন্দ্রটি পরির্দশিকার রুমে আরও দুইজন রোগী রয়েছেন। তাদের তিনি চিকিৎসা প্রদান করছেন।

স্থানীয়রা জানান, লোকবল সংকটের কারণে এই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে আসা লোকজন সুফল পাচ্ছেন না। উপজেলার দেওকলস ইউনিয়ন থেকে একজন চিকিৎসক সপ্তাহের মধ্যে এক-দুই দিন আসেন। কিছুসময় থেকে আবার চলে যান। রাস্তাটি ছোট হওয়ায় রোগীরা যানবাহন নিয়ে যেতে পারেন না। যার ফলে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিতে অনিহা প্রকাশ করেন।
এব্যাপারে চিকিৎসা নিতে আসা রোগী আফিয়া বেগম বলেন, চিকিৎসার কিছুটা মানভাল হলেও হাসপাতালের রাস্তা দিয়ে গর্ভবর্তি রোগী নিয়ে আসা খুবই কষ্ট হয়।

দৌলতপুর ইউনিয়নের উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরির্দশিকা সুলতানা বেগম বলেন, প্রতিদিন ৩০-৪০জন রোগী আসেন। তবে কেন্দ্রের রাস্তাটি ছোট ও সংস্কারের কারণে গর্ভবর্তি নারীরা চিকিৎসা নিতে পুহাতে হয় দুর্ভোগ।

দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী বলেন, ইউনিয়ন উপ-স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের রাস্তাটি ইউনিয়ন পরিষদের বরাদ্ধ থেকে করা হয়। তবে রাস্তা বড় করার জন্য উপজেলা পরিষদের মাসিক সম্বনয় সভায় উপস্থাপন করব।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার নজরুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরেই এই স্বাস্থ্য কেন্দ্রের লোকবল সংকট রয়েছে। স্বাস্থ্য কেন্দ্রের ছয়টি পদের মধ্যে চারটি পদই শূন্য রয়েছে। শুণ্য পদগুলোর মধ্যে একজন মেডিকেল অফিসার, একজন ফার্মাসিষ্ট, একজন অফিস সহায়ক ও পিয়ন পদটি শূন্য। জনবল সংকটের কারণে এই স্বাস্থ্য কেন্দ্রে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন উপজেলার দেওকলস ইউনিয়ন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শিরিন আক্তার। আমরা সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষকে লোকবল সংকটের বিষয়টি জানিয়েছি।

বিশ্বনাথে মোটরসাইকেল দূর্ঘটনায় আহত ব‌্যবসায়ী শরীফুর লাইফ সাপোর্টে

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে মোটরসাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত তরুণ ব‌্যবসায়ী শরীফুর রহমান উরফে কালা মিয়া (২৪)’কে উন্নত চিকিৎসার জন‌্য ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্ততি চলছে। বর্তমানে তিনি সিলেট নগরীর ইবনে সিনা হাসপাতালের আইসিইউ’তে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। শরীফুর রহমান (কালা মিয়া) বিশ্বনাথ উপজেলা সদরস্থ আল-হেরা শপিং সিটির রিপা জুয়েলার্সের স্বত্তাধিকারী ও উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাওঁ গ্রামের মৃত রফিজ আলীর পুত্র।

জানা গেছে- শরীফুর রহমান (কালা মিয়া) মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টায় মোটরসাইকেলে যোগে রশিদপুর থেকে বিশ্বনাথ উপজেলা সদরে আসার পথে কারিকোনা এলাকায় (পল্লী বিদ্যুতের সাবেক অফিসের সামনে) বালুর টেকির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে তিনি ছিটকে পড়েন। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তামানে তিনি ওই হাসপাতালের আইসিইউ’তে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক। উন্নত চিকিৎসার জন‌্য তাকে ঢাকায় স্থানান্তরের প্রস্ততি চলছে বলে আজ বেলা ২টায় জানিয়েছেন শরীফুর রহমানের বড় ভাই ও আল-হেরা মার্কেটের হ‌্যাপি জুয়েলার্সে’র স্বত্তাধিকারী মনির মিয়া।

বিশ্বনাথে অবৈধ কারেন্ট জাল-মাছের পোনা বিক্রি করায় জরিমানা

বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযানে নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও অবৈধ পোনা মাছ বিক্রির দায়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এসময প্রায় ২.২৫ কেজি কারেন্ট জাল জব্দ করে ধংস করা হয় এবং প্রায় ৪৪ কেজি পোনামাছ জব্দ করে ২টি এতিমখানায় দেয়া হয়। আজ বুধবার বিকেলে উপজেলা সদরের পুরান বাজার ও নতুন বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা। আদালত পরিচালনাকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া ও থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।

মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল বিক্রি করার কারণে জাহেদ ষ্টোর’কে পাঁচ হাজার টাকা টাকা জরিমানা এবং ২.২৫ কেজি কারেন্ট জাল জব্দ করা হয়। অবৈধভাবে দেশীয় প্রজাতির ৯ ইঞ্চির নিচের কালি বাউস, ঘনিয়া, মৃগেল, রুই ইত্যাদি পোনামাছ বিক্রি করায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী মৎস্যজীবি সুনু মিয়াকে তিন হাজার টাকা, জমসিদ আলীকে তিন হাজার টাকা, সেলিম উদ্দিন এক হাজার টাকা জরিমানা এবং প্রায় ৪৪ কেজি পোনামাছ জব্দ করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার বর্নালী পালের উপস্থিতিতে উপজেলা পরিষদ মাঠে জব্দকৃত কারেন্ট জাল ধংস এবং জব্দকৃত মাছের পোনা এতিমখানায় বিলি করা হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)