শিরোনাম:
●   টেক্সটাইল নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের কথা জানালেন সুপ্রিম কেমির চেয়ারম্যান কাজী মিরাজুজ্জামান ●   সম্প্রীতি রক্ষায় আলেম-ওলামাদের করণীয় নিয়ে রাঙামাটিতে ইফার সভা ●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার
রাঙামাটি, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » সুব্রত কাপ ফুটবলে বিকেএসপির প্রমিলা দল চ্যাম্পিয়ন
প্রথম পাতা » আন্তর্জাতিক » সুব্রত কাপ ফুটবলে বিকেএসপির প্রমিলা দল চ্যাম্পিয়ন
শনিবার ● ৭ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুব্রত কাপ ফুটবলে বিকেএসপির প্রমিলা দল চ্যাম্পিয়ন

---ক্রীড়া প্রতিবেদক :: বিকেএসপির প্রমিলা ফুটবল দল ভারতে অনুষ্ঠিত সুব্রত মুখার্জী কাপ অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক টুর্নামেন্ট-২০১৯ এ অপরাজিত হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। গতকাল (৬ সেপ্টেম্বর ) দিল্লীর আম্বেদকার স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিকেএসপি ভারতের মনিপুরের নীলমনি ইংলিশ স্কুলকে ৪-০ গোলে পরাজিত করে এ গৌরব অর্জন করে। পুরো টুর্নামেন্ট জুরে বিকেএসপির মেয়েরা আদিপত্য বিস্তার করে খেলে। ফাইনালেও বিকেএসপি একচেটিয়া প্রাধান্য বিস্তার করে। খেলার প্রথমার্ধের পঞ্চম মিনিটে বিকেএসপি’র আকলিমা আক্তার দলের পক্ষে প্রথম গোল করে দলকে এগিয়ে নেয়। ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এই আকলিমাই।দ্বিতীয়ার্ধে মনিপুর গোল পরিশোধের চেষ্টা করলে বিকেএসপি কাউন্টার এ্যাটাকে গোলের সংখ্যা বৃদ্ধি পায়।৫৫ মিনিটে স্বপ্না রানী দলের পক্ষে ৩য় এবং ৫৮ মিনিটে আকলিমা নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন। বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাশীদুল হাসান প্রমিলা দলকে বিকেএসপি পরিবারের পক্ষ থেকে দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

পুরস্কার প্রদান পর্বে টুর্নামেন্টে সেরা খেলোয়ারের পুরস্কার পান বিকেএসপির আফিয়েদা খন্দকার ও সেরা গোকিপারের পুরস্কার পান বিকেএসপির সুরুধানু কিশকু এবং সেরা কোচের পুরস্কার পান বিকেএসপি দলের কোচ জয়া চাকমা্। বিকেএসপি গ্রুপ পর্যায়ের ১ম খেলায় ৩-২ গোলে এনসিসি দলকে পরাজিত করে শুভ সূচনা করে। ২য় খেলায় ৭-০ গোলে মধ্য প্রদেশকে এবং ৩য় খেলায় ৩-০ গোলে ত্রিপুরাকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে নিশ্চিত করে। কোয়ার্টার ফাইনালে বিকেএসপি ৬-০ গোলে আফগানিস্তানকে এবং সেমিফাইনালে ৫-০ গোলে তামিলনাড়ুকে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
দলের মেনেজার ও কোচের দায়িত্বে আছেন যথাক্রমে উজ্জল চক্রবর্তী ও জয়া চাকমা। দলনেতার দায়িত্ব পালন করেন বিকেএসপি’র পরিচালক (প্রশাসন ও অর্থ) হাওলাদার মো. রকিবুল বারী। বিকেএসপি প্রমিলা দলটি সুব্রত কাপে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছে।





আন্তর্জাতিক এর আরও খবর

লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা

আর্কাইভ