শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » পতিসরে অনুষ্ঠিত হলো কবিগুরুর বর্ষামঙ্গল
প্রথম পাতা » নওগাঁ » পতিসরে অনুষ্ঠিত হলো কবিগুরুর বর্ষামঙ্গল
বৃহস্পতিবার ● ১২ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পতিসরে অনুষ্ঠিত হলো কবিগুরুর বর্ষামঙ্গল

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম স্মৃতিধন্য কাচারী বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার পতিসর। “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী স্মরনে উৎসর্গকৃত” কবি গুরু রবীন্দ্রনাথের রচিত ও সুরেরগুরু শৈলজারঞ্জন স্বরলিপিকৃত নৃত্যালেখ্য বর্ষামঙ্গল উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সহচার্য ও কবির গানের সুরেরগুরু আচার্য শৈলজারঞ্জন মজুমদারের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকার চয়নিকার অন্যতম কর্নধার আচার্য শৈলজারঞ্জন মজুমদার গবেষক এসবি বিপ্লবের উদ্দ্যোগে অনুষ্ঠানটি পতিসরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালিগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের সভাপতি এবং রবীন্দ্রস্মৃতি সংগ্রহ ও গবেষক মতিউর রহমান মামুন। অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

গতকাল বুধবার বিকেলে পতিসরের দেবেন্দ্র মঞ্চে বাংলাদেশ পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের সভাপতি ও নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো: ইসলাফিল আলমের সভাপতিত্বে ও কালিগ্রাম রথীন্দ্রনাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আহসান হাবীবের সঞ্চালনায় আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের শান্তিনিকেতনের বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. সুজিত কুমার বসু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের শান্তিনিকেতনের বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ড. স্বপন কুমার দত্ত,উপ মহাদেশের বিশিষ্ট মনিপুরী নৃত্যগুরু গুরু দেবযানী চালিহা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উদ্দিন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আল্লামা শের-ই বিপ্লব প্রমুখ।

এছাড়াও রাণীনগর ও আত্রাই উপজেলা আওয়ামীলীগ ও তার সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বর্ষামঙ্গলে ১৬টি নৃত্যালেখ্য পরিবেশন করেন ভারতের শান্তিনিকেতনের শিল্পীরা। এছাড়াও অনুষ্ঠানের রাণীনগর উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা কবিগুরুর সংগীত পরিবেশন করেন। এসময় কবিগুরুর পতিসরে বিভিন্ন এলাকার মানুষের ঢল নামে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)