শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় আদিবাসী জনগোষ্ঠীর মিলন মেলা ও সাংস্কৃতিক উৎসব
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় আদিবাসী জনগোষ্ঠীর মিলন মেলা ও সাংস্কৃতিক উৎসব
শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় আদিবাসী জনগোষ্ঠীর মিলন মেলা ও সাংস্কৃতিক উৎসব

---গাইবান্ধা প্রতিনিধি :: ‘অধিকার ও সংস্কৃতি রক্ষায় আদিবাসি-বাঙালি যুব মিলি একতায়’ এই শ্লোগান নিয়ে গাইবান্ধায় আদিবাসী যুব মিলন মেলা ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। আজ শনিবার আদিবাসী জনগোষ্ঠীর একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গাইবান্ধা জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঙ্গল প্রদীপ প্রজ্জলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদিবাসী যুব মিলন মেলা উদয়াপন কমিটি ও গাইবান্ধা অবলম্বন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতেই আদিবাসী যুব সমাজের পক্ষ থেকে আদিবাসী যুব মিলন মেলা উপলক্ষে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার আদায়ের জন্য প্রধানমন্ত্রী বরাবরে ১৫ দাবি সম্বলিত রুমিলা হেমব্রম স্বাক্ষরিত একটি স্মারকলিপি গাইবান্ধা জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবিরের কাছে হস্তান্তর করা হয়।
আদিবাসী যুব পরিষদের যুব নেত্রী প্রিসিলা মুর্মুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী ভারতীয় হাই কমিশনার শ্রী সঞ্জিব কুমার ভাটী এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির, বাংলাদেশের সাবেক ডেপুটি হাই কমিশনার ও সোহেলী মির্জা ক্যানসার ফাউন্ডেশনের সভাপতি সালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আউয়াল। প্রধান অতিথিসহ সকল অতিথিরা মঙ্গল প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সূচনা করেন।
আলোচনা পর্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবর্ত্তী, অধ্যক্ষ জহুরুল কাইয়ুম, তেরেসা হেমব্রম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আদিবাসী যুবসমাজের পক্ষে রুমিলা হেমব্রম। শেষে আদিবাসী যুবক যুবতির পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।---
আদিবাসী মিলন মেলা উপলক্ষে স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো হচ্ছে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী নয়, আদিবাসীদের সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয়, ভূমি কমিশন গঠন, রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের ৯৭ ধারার পূর্ণবাস্তবায়ন, উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক একাডেমিক নির্মাণ, আদিবাসী ছাত্রছাত্রীদের পৃথক আবাসিক হোষ্টেল, আদিবাসী ছাত্রছাত্রীদের উপবৃত্তি সাধারণের চেয়ে দ্বিগুন বৃদ্ধি, কোটা অনুযায়ী আদিবাসী ছাত্রছাত্রীদের চাকুরী নিশ্চিত করণ, বাদপড়া আদিবাসী জনগোষ্ঠীর নাম গেজেট ভূক্ত করা, জুলুম নির্যাতন, হত্যা ভূমি দখল বন্ধ করা, মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা, স্থানীয় ও জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত আসন, যুবসমাজের জন্য উপজেলা ও জেলা পর্যায়ে পৃথক প্লাটফর্ম তৈরী, আদিবাসী যুবসমাজের পৃথক কারিগরি প্রশিক্ষণ ও ঐতিহ্যবাহি জিনিসপত্র রাখার পৃথক মিউজিয়াম।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)