শিরোনাম:
●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » দু’সপ্তাহে ৫শ’ বসত বাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন
প্রথম পাতা » গাইবান্ধা » দু’সপ্তাহে ৫শ’ বসত বাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন
শনিবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দু’সপ্তাহে ৫শ’ বসত বাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন

---সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: নদীর পানি কমার সাথে সাথে তিস্তা নদীতে তীব্র স্রোত দেখা দিয়েছে। এতে তিস্তা নদীর ভাঙন ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। আকস্মিক এই ভাঙনে চরাঞ্চলের মানুষরা দিশেহারা হয়ে পড়েছে।
এদিকে গত দু’সপ্তাহে নদী ভাঙনে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে ৫শ’ বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া প্রায় ৭শ’ একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে জানা গেছে। সুন্দরগঞ্জের ভাঙন কবলিত ইউনিয়নগুলো হচ্ছে তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, শ্রীপুর ও কাপাসিয়া।
উল্লেখিত ইউনিয়নগুলোর মধ্যে শ্রীপুর ও কাপাসিয়া ইউনিয়নে ভাঙনের তীব্রতা সবচাইতে বেশী। শ্রীপুর ইউনিয়নের পুঠিমারী গ্রামের ভাঙন কবলিত চাষীরা জানান, এতদঞ্চল একাধিকবার নদী ভাঙনের শিকার হয়েছে। তদপরি চলতি বছরে তারা ২ বার নদী ভাঙনের স্বীকার হয়। অথচ এই এলাকায় নদী ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেননি। কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন এতদঞ্চলে আকস্মিক নদী ভাঙনের কথা স্বীকার করে বলেন, অবিলম্বে ভাঙন প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ না করলে বড় ধরণের বিপর্যয় হতে পারে বলে এলাকার লোকজন আশংকা করছেন।
গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মজিবর রহমান জানান, তিস্তা নদীর ভাঙন রোধ ও নদীর পাড় সংস্কার সংরক্ষণে সুন্দরগঞ্জ এলাকায় বৃহৎ এবং সুপরিকল্পিত প্রকল্প গ্রহণ করা প্রয়োজন। এজন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে বিষয়টি অবহিত করা হয়েছে। তবে এর মধ্যে গাইবান্ধার নদী ভাঙন প্রতিরোধে পানি সম্পদ মন্ত্রণালয়ের ৪০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে বলে জানা গেছে।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী জানান, ইতোমধ্যে আমরা ভাঙন রোধে কিছু জিও ব্যাগ ফেলেছি বিভিন্ন এলাকায়। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে ভাঙনের বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)