শিরোনাম:
●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
রাঙামাটি, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে পাকা স্থাপনাকে ডোবানালা দেখিয়ে ইফার মডেল মসজিদ করার প্রস্তাব
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে পাকা স্থাপনাকে ডোবানালা দেখিয়ে ইফার মডেল মসজিদ করার প্রস্তাব
বুধবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে পাকা স্থাপনাকে ডোবানালা দেখিয়ে ইফার মডেল মসজিদ করার প্রস্তাব

---ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠিতে পাকা স্থাপনাকে ডোবানালা দেখিয়ে মডেল মসজিদ করার উদ্যোগ নিয়েছে ইসলামী ফাউন্ডেশন। প্রাথমিকভাবে এ জমি পছন্দ করে চুড়ান্ত অধিগ্রহনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। কিন্ত প্রস্তাবিত ঐ জমির মালিকরা দাবী করেছেন এই অংশে তাদের বসত বাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান ও নার্সারী রয়েছে যা তাদের আয়ের একমাত্র উৎস। তারা সরকারের প্রস্তাবিত স্থানে মসজিদটি না করে ৬০ ফুট পার্শ্বে সরিয়ে তাদেরই নিজস্ব ফাকা জমিতে মসজিদটি নির্র্মানের দাবী জানান। ইসলামী ফাউন্ডেশন বলছে জেলা সদরের মূল একটি স্থানে এ মসজিদটি স্থাপন করা হলে সরকারের উদ্দ্যেগ সার্থক হবে। একটি সুন্দর স্থাপনা বড় সড়কের পাশে হলে অধিক মানুষ উপকারভোগী হবে।
এই জমির মালিকদের মধ্যে সেনাবাহিনীর সার্জেন্ট অহিদুল ইসলাম, অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী আলমগীর খান, জাহাঙ্গীর খান, মোতাহার আলী, সেলিনা বেগম ও রফিকুল ইসলাম জানান, জেলা প্রশাসনের ভুমি অধিগ্রহন শাখা থেকে পাওয়া এল এ কেস নং ৬/২০১৭-১৮ মোকদ্দমার জারীকৃত ৪(১) ধারার নোটিশে তারা জানতে পারেন তাদের মালিকানাধীন ৪০ শতাংশ জমি মডেল মসজিদ নির্মানের জন্য অধিগ্রহন করা হচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে তারা তাদের আপত্তির কথা প্রধানমন্ত্রী, ধর্মমন্ত্রী এবং বরিশাল বিভাগীয় কমিশনার বরাবরে লিখিত ভাবে জানিয়েছেন। সেনাবাহিনীর সার্জেন্ট অহিদুল ইসলাম বলেন, জীবনের শেষ সঞ্চয় থেকে ৯ শতাংশ জমি ক্রয় করে এখানে পাকা স্থাপনা করেছি। এখানে আমি ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া দিয়ে আমার পরিবারের খরচ চলে। এখন এই জমি অধিগ্রহন করা হলে আমি পথে বসবো। এদিকে তাদের আবেদনের প্রেক্ষিতে জুলাই গত ১৯ আগষ্ট বিভাগীয় কমিশনার কার্যালয়ে তাদেরকে সাক্ষাতকার গ্রহন হয় এবং পরবর্তীতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার এলাকাটি পরিদর্শন করেন। তিনি জমি মালিকদের আশ্বাস দিয়ে বলেন, ব্যবসা প্রতিষ্ঠান, বসত ঘড় ও নার্সারী রক্ষায় মসজিদটি ৬০ ফুট উত্তরদিকে সড়িয়ে নির্মানের জন্য চেষ্টা করা হবে। ভুমি মালিকরা এই মসজিদে প্রবেশের জন্য দক্ষিণ দিক থেকে ১৫ ফুট প্রশ্বস্থ্য একটি রাস্তার জন্য জমি দিবেন বলে ঘোষনা দেন।
এ ব্যপারে ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক (ঝালকাঠি) মো. মশিউর রহমান বলেন, ১৬ কোটি টাকা ব্যায়ে ৪০ শতাংশ জমির উপর এ মডেল মসজিদ স্থাপনা হচ্ছে। আমরা মসজিদ স্থাপনের জন্য জেলা প্রশাসনের কাছে জমি বরাদ্ধ চেয়েছি। উপজেলা ভূমি অধিগ্রহন কর্মকর্তার অফিস থেকে জমি অধিগ্রহন করার কার্যক্রম করা হয়ে থাকে। এখানে জমি বরাদ্ধের ব্যপারে আমাদের কোন হাত নেই। ইতোমধ্যে এ কাজের দরপত্র সম্পাদনের কাজ সম্পন্ন হয়েছে। শিগ্রই কাজ শুরু হবে। এ জমি নিয়ে ১ম যুগ্ম জেলা জজ আদালতে (২৪/৯)মামলা চলছে।





ঝালকাঠি এর আরও খবর

ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)