শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পানীয় জলের উৎস উন্নয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে পানীয় জলের উৎস উন্নয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা
বৃহস্পতিবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে পানীয় জলের উৎস উন্নয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা

---রাঙামাটি :: রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম এলাকায় পানীয় জলের উৎস উন্নয়নের লক্ষ্যে জেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা আজ বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর সকালে জেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ‘টেকসই সামাজিক সেবাদান’ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, গ্রীষ্ম মৌসুমে কাপ্তাই হ্রদের পানি শুকিয়ে গেলে নৌপথে চলাচলে লোকজনদের দুর্ভোগ পোহাতে হয়। হ্রদ সৃষ্টির পর থেকে এর তলদেশে পলি জমার কারনে এই দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি এসময় খাবার পানিরও সংকট দেখা দেয়। তার কারণ হচ্ছে পাহাড়ি ঝিরি-ঝরনা ও ছড়ার পানি দিনদিন শুকিয়ে যাচ্ছে। এতে করে পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দেয়। জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা আরো বলেন, টেকসই সামাজিক সেবাদান প্রকল্প পানির উৎস খুঁজে বের করার যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এই প্রকল্পের মাধ্যমে পাহাড়ি ছড়া ও ঝরনার উৎস খুঁজে বের করে পানি সংকট দুরীকরণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহবান জানান তিনি। এই কাজে জেলা পরিষদ থেকে সব ধরনের সহযোগিতারও আশ^াস দেন জেলা পরিষদ চেয়ারম্যান।
টেকসই সামাজিক সেবাদান প্রকল্পের প্রকল্প পরিচালক ড. প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অনুপম দে, টেকসই সামাজিক সেবাদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ জানে-ই আলম, ইউনিসেফের ওয়াশ কর্মকর্তা সাফিনা নাজনিন’সহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
প্রাণীসম্পদ দপ্তরে জেলা পরিষদের অর্থায়নে ভেটেরিনারি ঔষুধ বিতরণ
রাঙামাটি :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও প্রাণী সম্পদ বিভাগের দায়িত্ব প্রাপ্ত আহবায়ক রেমলিয়ানা পাংখোয়া বলেছেন, এ জেলার দেশীয় জাতের গরু-ছাগল-হাঁস-মুরগীর চাহিদা সারা দেশে রয়েছে ব্যাপক। যেটা কোরবানির ঈদে লক্ষ্য করলে দেখা যায় এখান থেকে গবাদী পশুগুলো খামারীদের কাছ থেকে ক্রয় করে অন্য জেলায় নিয়ে যাওয়া হয়। তিনি গবাদী পশুর চাহিদার কথা চিন্তা করে দুর্গম এলাকায় গবাদী পশু পালনের উদ্যোগকে আরো বেশী বেগবান করতে প্রানীসম্পদ বিভাগের সকল কর্মকর্তাদের প্রতি আহবান জানান ।
আজ বৃহস্পতিবার ১৯সেপ্টেম্বর সকালে রাঙামাটি জেলা প্রানীসম্পদ দপ্তরে রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে জেলা ও ১০উপজেলার প্রানীসম্পদ কর্মকর্তাদের হাতে গবাদি পশু ও হাঁস মুরগীর ভেটেরিনারি ঔষুধ বিতরণ কালে তিনি এ কথা বলেন।
জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, প্রানীসম্পদ বিভাগের মাধ্যমে দেশের অর্থনীতিতে পার্বত্য অঞ্চলের ভ’মিকা রাখা সম্ভব। এই সম্ভাবনাময় খাতকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই চেষ্টা বাস্তবায়নে প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তাদের ভ’মিকা গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, জেলার দূর্গম এলাকার খামার শিল্পের উন্নয়নে পরিষদের অর্থায়নে এ ঔষুধগুলো বিতরণ করা হচ্ছে। পরিষদ হতে যা আগে করা হয়েছিল। তিনি বলেন, প্রকৃত খামারীরা ওষুধগুলো সঠিকভাবে গবাদী পশু পাখির রোগমুক্তির জন্য ব্যবহার করে তাদের অর্থনৈতিক উন্নতি ঘঠাতে পারে। তিনি খামারীদের সু পরামর্শ প্রদানে জেলা ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
বিতরণকালে রাঙামাটি জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. বরুন কুমার দত্ত, জেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ দেবরাজ চাকমা, বরকল উপজেলা ভেটেরিনারি সার্জন পলি দে’সহ বিভিন্ন উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জনগন উপস্থিত ছিলেন।
এর আগে জেলা ও উপজেলা প্রানীসম্পদ দপ্তরের কর্মকর্তাদের সাথে প্রানীসম্পদ দপ্তরে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও প্রাণী সম্পদ বিভাগের দায়িত্ব প্রাপ্ত আহবায়ক রেমলিয়ানা পাংখোয়া। সভা শেষে তিনি ১০উপজেলার প্রানী সম্পদ কর্মকর্তাদের হাতে ঔষধপত্রগুলো প্রদান করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন
মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

আর্কাইভ