শিরোনাম:
●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
রাঙামাটি, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » করোনা আপডেট » গাইবান্ধার উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোর বেহাল অবস্থা
প্রথম পাতা » করোনা আপডেট » গাইবান্ধার উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোর বেহাল অবস্থা
বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধার উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোর বেহাল অবস্থা

---সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: নানা সমস্যা সংকটে গাইবান্ধা জেলার ইউনিয়ন পর্যায়ের সরকারি উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোর এখন বেহাল অবস্থা। ফলে গ্রামের দরিদ্র মানুষ চিকিৎসা সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কোন অবকাঠামো জনবল এবং চিকিৎসক না থাকায় মানুষ চিকিৎসা ক্ষেত্রে উপকৃত হচ্ছে না। কোন কোন ইউনিয়ন পরিষদ ভবন উপ-স্বাস্থ্য কেন্দ্রের জন্য কক্ষ বরাদ্দ রয়েছে। আবার কোথাও কোথাও এ সমস্ত উপ-স্বাস্থ্য কেন্দ্রের নিজস্ব অবকাঠামোও রয়েছে। কিন্তু চিকিৎসক বা জনবল না থাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে না।
এতে বিশেষ করে জেলার প্রত্যন্ত অঞ্চলের এলাকার মানুষ সমস্যায় পড়েছে। কেননা এসব এলাকার দরিদ্র মানুষ মূলত: সরকারি স্বাস্থ্য কেন্দ্রের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধপত্রের উপর নির্ভরশীল থাকে। কেননা যোগাযোগের অব্যবস্থার কারণে চরাঞ্চল থেকে উপজেলা ও জেলা পর্যায়ে এসে দরিদ্র মানুষের পক্ষে দ্রুত চিকিৎসা গ্রহণ করা সম্ভব হয় না। উল্লেখ্য, জেলার ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও সদর উপজেলার ২২টি ইউনিয়নের ১৬৫টি চরাঞ্চলের নদীবেষ্টিত চরাঞ্চলভূক্ত ইউনিয়নের গ্রামগুলোর জন্য বর্তমানে কোন উপ-স্বাস্থ্য কেন্দ্র নেই। এর আগে শুধুমাত্র সদর উপজেলার মোল্লারচরে একটি উপ-স্বাস্থ্য কেন্দ্র থাকলেও তা নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। এরপর ওই ইউনিয়নে আর নতুন করে কোন স্বাস্থ্য ক্লিনিক নির্মাণ করা হয়নি। তবে ফুলছড়ির এরেন্ডাবাড়ি ইউনিয়নে উপ-স্বাস্থ্য কেন্দ্র না থাকলেও একটি পরিবার পরিকল্পনা কেন্দ্র রয়েছে। সেখানে মা ও শিশু স্বাস্থ্যসেবা দেয়া হয়ে থাকে বলে জানা গেছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৭টি উপজেলার ৮২টি ইউনিয়ন পরিষদ ভবনে রয়েছে ৮৪টি উপ-স্বাস্থ্য কেন্দ্র। এসব উপ-স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে অবকাঠামো, জনবল রয়েছে ৩৫টিতে। বাকি ৪৮টিতে উপ-স্বাস্থ্য কেন্দ্রের কোন অবকাঠামো না থাকায় এসব উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা কার্যক্রম সঠিকভাবে চলছে না। সবচেয়ে বড় সংকট হচ্ছে চিকিৎসক নেই। এসব উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসারের পদ রয়েছে ৩৬টি। আর নবসৃষ্টি সহকারী সার্জনের পদ রয়েছে ৪৮টি। কিন্তু চিকিৎসক রয়েছে ১২টি কেন্দ্রে, বাকি ৭২টি উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের পদ রয়েছে। তবে এর মধ্যে ৮টি কেন্দ্রে মেডিকেল অফিসার রয়েছে, আর নবসৃষ্টি সহকারী সার্জন রয়েছে মাত্র ৪টি কেন্দ্রে। আর বাকি সবগুলো কেন্দ্রেই চিকিৎসক পদ শূন্য।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গাইবান্ধা সদর উপজেলার বল¬মঝাড় ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র ও ঘাগোয়া ইউনিয়নের দারিয়াপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র দুটির নিজস্ব ভবন থাকলেও দীর্ঘদিন সংস্কার না করায় অবকাঠামোগুলোর বেহাল অবস্থা। তদুপরি দুটি স্বাস্থ্য কেন্দ্রের জায়গা বেদখল করে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে প্রভাবশালীরা। এই বল¬মঝাড় উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট, এমএলএসএস এবং (এফডাবি¬উভি) এর পদ শূন্য। এছাড়া স্বাস্থ্য কেন্দ্রটিতে বিদ্যুৎ সংযোগ ও পানি সরবরাহের ব্যবস্থা নেই এবং সীমানা প্রাচীর না থাকায় রাতে এখানে মাদকাসক্তদের আখড়ায় পরিণত হয়। এদিকে স্বাস্থ্য কেন্দ্রটির শতকরা ২০ ভাগ জমি অবৈধভাবে দখলদাররা দখল করে নিয়েছে। উল্লেখ্য, এই উপ-স্বাস্থ্য কেন্দ্রে আশেপাশের দরিদ্র রোগীরা চিকিৎসার সুযোগ পাচ্ছে। শুধুমাত্র উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার দীর্ঘ ৫ বছর যাবত একাই এই স্বাস্থ্য কেন্দ্রটি পরিচালনা করে আসছেন।
দারিয়াপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক থাকলেও তিনি নিয়মিত উপস্থিত থাকেন না। এছাড়া এই উপ-স্বাস্থ্য কেন্দ্রে অধিকাংশ স্টাফের পদও শূন্য রয়েছে। এই কেন্দ্রের সম্মুখভাগের জায়গাগুলো দখল করে নিয়ে এমদাদুল হক সার্ভিস সেন্টার নামে একটি প্রতিষ্ঠান ব্যবসা করে আসছে।
উল্লেখ্য, জেলার অন্যান্য যে সমস্ত উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে সেগুলোরও নানা সমস্যা সংকটে বেহাল অবস্থা। অনেক কেন্দ্রে চিকিৎসক স্টাফ থাকলেও তারা নিয়মিত উপস্থিত থাকেন না এবং থাকলেও স্বল্প সময়ে উপস্থিত হয়ে দায়িত্ব সারেন। চিকিৎসকের অনুপস্থিতিতে উপ-স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ডবয় সহ অন্যান্যরা চিকিৎসা ও ওষুধ দেয়ার কাজ করেন। যেগুলো কেন্দ্রে অবকাঠামো রয়েছে সেগুলোরও অযত্নে অবহেলায় বেহাল অবস্থা। অধিকাংশ স্বাস্থ্য কেন্দ্রের জায়গা বেদখল করে নিয়েছে এলাকার প্রভাবশালী লোকজন। এব্যাপারে সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায়, উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলো চিকিৎসক বরাদ্দ, অবকাঠামো নির্মাণসহ সংশ্লিষ্ট সকল সমস্যা সংকট নিরসনে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকসহ স্বাস্থ্য বিভাগের উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবরে লিখিতভাবে জানানো হয়েছে।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)