শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে নার্সদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে নার্সদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী
বৃহস্পতিবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে নার্সদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী

---সংবাদ বিজ্ঞপ্তি :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাঙামাটিতে সিনিয়র স্টাফ নার্সদের ১০দিনব্যাপী ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার ২৬সেপ্টেম্বর রাঙামাটি আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনষ্টিটিউট (আরপিটিআই) প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।

আরপিটিআই এর আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা সদস্য রেমলিয়ানা পাংখোয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: শহীদ তালুকদার, আরপিটিআই এর অধ্যক্ষ ওবায়দুর রহমান সরদার ও প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জাতির মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে। মানুষের সেবা প্রদানের লক্ষ্য নিয়ে আপনারা সরকার থেকে দায়িত্ব নিয়েছেন। তাই আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে মানুষকে সেবা প্রদান করুন। তিনি বলেন, প্রশিক্ষণ হতে লব্ধ জ্ঞান নিজ নিজ কর্মস্থলে প্রয়োগ ও বাস্তবায়ন করতে পারলেই এ ধরনের প্রশিক্ষণের সফলতা আসবে।

রাঙামাটিতে সামাজিক ও আচরণ পরিবর্তন যোগাযোগ বিষয়ক কর্মশালা

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আওতায় স্থানীয় জনগণের অংশগ্রহণে সামাজিক ও আচরণ পরিবর্তন যোগাযোগের মাধ্যমে সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে রাঙ্গামাটিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ-সচিব) ড. প্রকাশ কান্তি চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান হিসেবে উপস্থিত অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। গেস্ট অব অনার হিসেবে স্থানীয় সরকার বিভাগের পরিচালক(অতিরিক্ত সচিব) দীপক চক্রবর্তী এবং বিশেষ অতিথি হিসেবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শারমিন আলম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দাউদ হোসেন চৌধুরী, ইউনিসেফ চট্টগ্রাম ডিভিশনের চীফ মাধুরী ব্যানার্জী, ইউনিসেফ চট্টগ্রাম ডিভিশনের অফিসার গিতা রানী দাশ, জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) মো. জানে আলম’সহ জুরাছড়ি ও বিলাইছড়ি উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, সমতলের চাইতে পার্বত্য জেলাগুলো শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ’সহ বিভিন্ন দিক দিয়ে পিছিয়ে রয়েছে। দূর্গম এলাকার মানুষ স্বাস্থ্য সচেতনতার অভাবে মা ও শিশু মুত্যু, বাল্য বিবাহ, শিশুর পরিপূর্ণ বিকাশে যতœ, সামাজিক আচার আচরণ’সহ বিভিন্ন বিষয়ে অসচেতন। তাদের সচেতন করতে তিনি তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী কর্মকর্তাসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে এখনো সনাতন পদ্ধতিতে ধাত্রী দিয়ে বাচ্চা প্রসব ব্যবস্থা প্রচলিত রয়েছে। যার ফলে মা ও শিশু মৃত্যুর ঝুঁকি থেকে যায়। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে গর্ভবতী মায়েদের সুষ্ঠভাবে প্রসবের জন্য আলাদা কক্ষ, ঔষধপত্র, পরিপূর্ণ সরঞ্জাম ও চিকিৎসক নিয়োগ দিয়েছেন। অতি ঝুকিপূর্ণ হলে রোগীদের অন্যত্র রেফারের জন্য এম্বুলেন্স দিয়েছেন। সরকার কর্তৃক প্রদত্ত এসব সুযোগ সুবিধার তথ্যগুলো দুর্গম এলাকার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় গেস্ট অব অনারের বক্তব্যে দীপক চক্রবর্তী বলেন, আমরা আগামী প্রজন্মের কাছে ঋণী। কারণ আগামীতে এই প্রজন্মের শিশুরাই আমাদের দেশ পরিচালনা করবে। তাই তাদের জন্য বাসযোগ্য পৃথিবী আমাদের এখন থেকেই করে দিতে হবে। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে অদ্যাবধি ইউনিসেফ এ দেশের শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাদের কর্মকান্ডগুলো সতিই প্রসংসনীয়। তিনি আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার জন্মদিনটিকে জাতীয় শিশু দিবস ঘোষণা করে জাঁকজমকভাবে পালন করছে। এতেই বুঝা যায় বর্তমান সরকার শিশুবান্ধব সরকার। তিনি বলেন, প্রত্যন্ত এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে স্থানীয় সরকার প্রতিনিধিদের আরো গতিশীল হতে হবে। বর্তমান সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, প্রত্যন্ত এলাকায় গণসচেতনতা সৃষ্টি করে সামাজিক ও আচরণ পরিবর্তনের মাধ্যমে শিশু, নারীসহ গুরুত্বপূর্ণ বিষয়ে প্রান্তিক এলাকায় সরকারের কার্যক্রমগুলোকে আমাদের এগিয়ে নিতে হবে।

কর্মশালায় মোট ১৫টি অগ্রাধিকার জীবন রক্ষাকারী আচরণ ও চর্চা নিয়ে অংশগ্রহণকারীরা বিশদভাবে আলোচনা করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪  অফিস  চলছে ১ বন কর্মকর্তা  দিয়ে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)