রবিবার ● ১৭ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে রিমোট কন্ট্রোলসহ ৫টি টাইমবোমা উদ্ধার
গাজীপুরে রিমোট কন্ট্রোলসহ ৫টি টাইমবোমা উদ্ধার

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে ৫ কিলোমিটার দূরে সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকার একটি বালুর মাঠ থেকে একটি রিমোট কন্ট্রোলসহ ঘড়ি লাগানো, তার প্যাঁচানো ৫টি টাইমবোমা উদ্ধার করেছে পুলিশ৷
১৭ জানুয়ারি রবিবার সকাল সাড়ে ৬টার দিকে এগুলো উদ্ধার করা হয়৷
বিশ্ব ইজতেমার মোনাজাত শেষে শহীদ আহসান উলস্নাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত পুলিশ কন্ট্রোল রsমের পাশে মিডিয়া সেন্টারের সামনে এক সাংবাদিক সম্মেলনে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন আর রশিদ এ তথ্য জানান৷
গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশ গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকায় অভিযান চালায়৷ অভিযানে ওই এলাকার একটি বালুর মাঠ থেকে রিমোট কন্ট্রোলসহ ৫টি টাইমবোমা উদ্ধার করেছে পুলিশ৷ পরে বোমাগুলো নিস্ক্রিয় করা হয়৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিশ্ব ইজতেমায় নাশকতা ও আতঙ্ক সৃষ্টির জন্য দুর্বৃত্তরা ওই বোমা বহন করছিল৷ পুলিশের ব্যাপক তত্পরতার কারণে দুর্বৃত্তরা সেগুলো ওই স্থানে ফেলে রেখে পালিয়ে যায়৷ তবে দুর্বৃত্তদের কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি৷ তাদের চিহ্নিত করতে পুলিশের তত্পরতা চলছে৷
আপলোড : ১৭ জানুয়ারী ২০১৬ : বাংলাদেশ : সময় : রাত ৯.১০ মিঃ





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা