শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ শুধু কি স্বপ্নই থেকে গেল ?
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ শুধু কি স্বপ্নই থেকে গেল ?
বুধবার ● ২৩ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ শুধু কি স্বপ্নই থেকে গেল ?

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ শুধু কি স্বপ্নই থেকে গেল ? এ স্বপ্ন বাস্তবায়নে তেমন কোন উদ্যোগ পরিলক্ষিত না হওয়ায় আত্রাইবাসী এখন অনেকটা হতাশ হয়ে পড়েছে।

আত্রাই বাসীর দীর্ঘদিনে দাবি এখানে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ দেয়া হোক। এ দাবি আদায়ের জন্য গত ২০১৬-১৭ সনে এবং এবারে গত জুন মাসের শেষ দিকে ও জুলাই মাসের শুরুর দিকে ব্যাপক আন্দোলন গড়ে তোলা হয়। আন্দোলনকারীরা প্রতিদিন আত্রাই রেলওয়ে স্টেশনে মানববন্ধন, রেলপথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। এসব কর্মসূচী চলাকালীন পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আত্রাইয়ে পৌঁছলে আন্দোলনকারীদের তোপের মুখে চালক ট্রেন থামিয়ে দেন। এভাবে ১০ থেকে ১২ দিন ট্রেন থামানোর পর গত ৫ জুলাই এ আন্দোলনে নেতৃত্বদানকারীরা দেখা করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সাথে। সক্ষাৎকালে তিনি আসন্ন কুরবানী ঈদের আগেই ট্রেনের স্টপেজ কার্যকর করার আশ^াস প্রদান করেন।

আত্রাইয়ের আন্দোলনে নেতৃত্বদানকারী উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদলসহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ রেলমন্ত্রীর সাথে সাক্ষাৎ অনুষ্টানে উপস্থিত ছিলেন।

মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম বলেন, গত ৫ জুলাই নাটোর রেলওয়ে স্টেশন মাস্টারের কক্ষে রেলমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে। তিনি ঈদের আগেই আত্রাইয়ে ট্রেনের স্টপেজ কার্যকর করবেন বলে আমাদেরকে আশ^স্ত করেছিলেন। সে অনুযায়ী আমরা আন্দোলন স্থগিত করে এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ে পশ্চিম জোনের জিএম কার্যালয়, ঢাকা রেলভবন ও মন্ত্রণালয়সহ বিভিন্ন জায়গায় গিয়েছি। গত ১৮ জুলাই বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) এর চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পশ্চিম) এএমএম শাহনেওয়াজ স্বাক্ষরিত একটি চিঠি বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক বরাবর দেয়া হয় ( যার স্মারক নং- ওপি/টিটি/বিরতি/আত্রাই-০০৮-১৪৬, তারিখ ১৮ জুলাই-২০১৯)। ওই পত্রে তিনি জনদাবির প্রেক্ষিতে আহসানগঞ্জ স্টেশনে সাময়িকভাবে শুধুমাত্র ঢাকাগামী ৭৫৮/৭৫৭ দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি দেয়া যেতে পারে বলে মতামত দেন। কিন্তু এ চিঠি চিঠিই থেকে গেছে অদ্যাবধি এটি বাস্তাবয়ন হয়নি।

উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান বলেন, রাজধানী ঢাকার সাথে আত্রাইয়ের একমাত্র রেলপথ ছাড়া সরাসরি যোগাযোগের কোন পথ নেই। এখানে ঢাকাগামী মাত্র একটি ট্রেনের স্টপেজ দেয়া হয়। ওই ট্রেনে যাত্রীদের এত চাপ যে কর্তৃপক্ষ টিকিটই দিতে পারেন না। তাই এখানে ঢাকাগামী অন্যান্য ট্রেনের স্টপেজ কার্যকর হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। উল্লেখ্য প্রতিদিন আত্রাইয়ের উপর দিয়ে উত্তরাঞ্চল থেকে ঢাকার মধ্যে ৫ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে থাকে। এসব ট্রেনের মধ্যে কেবলমাত্র নীলসাগর এক্সপ্রেসে ট্রেনের স্টপেজ রয়েছে আত্রাইয়ে। এ ট্রেনে চাহিদার তুলনায় আসন সংখ্যা বরাদ্দ খুব কম। অথচ এ স্টেশন থেকে রেলের প্রতি মাসে আয় হয় ১৪ থেকে ১৬ লাখ টাকা। ঢাকাগামী অন্যান্য আন্তঃনগর ট্রেনের স্টপেজ কার্যকর হলে রেলের আয় আরও অনেক বেড়ে যাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিমত।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)