শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার
রাঙামাটি, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » বেদখল হয়ে যাচ্ছে সিন্দুকছড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি
প্রথম পাতা » খাগড়াছড়ি » বেদখল হয়ে যাচ্ছে সিন্দুকছড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি
বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেদখল হয়ে যাচ্ছে সিন্দুকছড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি

---মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় অরক্ষিত ও অবহেলায় বেদখল হয়ে যাচ্ছে সিন্দুকছড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির নামে রেকর্ডভুক্ত জায়গা।
একদিকে জনবল সংকট আর অন্যদিকে অব্যবস্থাপনার কারণে সিন্দুকছড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টিতে ছাদ থেকে পড়ে ভিতরের কক্ষের অবস্থা শোচনীয় পর্যায়ে। এফডব্লিওভি না থাকায় এতে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুরক্ষা সহ গ্রামীণ শিশু ও নারীদের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
প্রথমদিকে কর্মকর্তা-কর্মচারি থাকলেও কিছুদিন পরে বদলী হয়ে যাওয়ায় জনবল শূণ্য হয়ে পড়ে স্বাস্থ্য কেন্দ্রটি। বর্তমানে স্বাস্থ্য কেন্দ্রেশুধুমাত্র একজন পরিদর্শক সহ তিন জন ছাড়া আর কেউ নেই । ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে আশপাশ ও দূরদূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগীদের। ফলে সংকট চরম আকার ধারণ করেছে।
বর্তমান গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ি ইউনিয়নটি মহালছড়ি উপজেলাধীন থাকাকালীন সময়ে নির্মাণ করা হয়েছিলো ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি’।
নতুন গুইমারা উপজেলা হলেও এখনো সমস্ত কার্যক্রম মহালছড়ি উপজেলার আওতাভুক্ত রয়েছে সিন্দুকছড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি।
এ বিষয়ে উক্ত স্বাস্থ্য কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) বিনন্দ ত্রিপুরা অভিযোগ করে জানান, এক একর জায়গার উপড় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটির ভবণ নির্মিত হয়েছিল কিন্তু দীর্ঘ সময় ধরে লোকবল না থাকায়় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আশপাশের জায়গা দখল হয়ে যাচ্ছে। তিনি আরো বলেন, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর (এফডব্লিউভি) না থাকায় গর্ভবতী নারীদের পরিচর্যা ও প্রসব পরবর্তী পরিচর্চার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
পুরো ইউনিয়়নের প্রতি মাসে চারটি স্যাটেলাইট ক্লিনিক হওয়ার কথা থাকলেও এখনো একটাও হয়়নি, উপসহকারী মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও তা নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সিন্দুকছড়ি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিত্যাক্ত ভবনের আশেপাশে গরু, ছাগলের বসবাস, ভবণ ঘেষে লাকরী আর মাকড়শার জাল ভরা। অন্যদিকে স্থানীয় কতিপয় ব্যক্তি স্বাস্থ্য কেন্দ্রটির জায়গা বেদখল করতে মাটি দিয়ে ভরাটের কাজ শুরু করেছে। বসতবাড়ি করে রেখেছে এলাকার লোকজন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সকল আসবাবপত্র ব্যবহার করার মত অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের দীর্ঘ দিন যাবৎ এই অবস্থা । বাউন্ডারি প্রাচীর না থাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের আশেপাশের এলাকা বেদখল করে বসতি স্থাপন করেছে ছয়-সাতটি পরিবার। অনেকেই এ জায়গা বিক্রি করে চলেও গেছে। স্থানীয়দের ধারণা, এভাবে থাকলে আরো কিছুদিন পর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটির অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে।
এই বিষয়ে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুভাষ বসু চাকমা’র সাথে যোগাযোগ করা হলে তিনি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটির কথা স্বীকার করে জানান, উর্ধতন কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মহালছড়ি স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষদ
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলার মহালছড়িতে হোমিওপ্যাথি চিকিৎসাসেবা জনসাধারণের দোড়গড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে মহালছড়ি স্বাধীনতা হোমিওপ্যাথি চিকিৎসা পরিষদ। বর্তমানে হোমিওপ্যাথিক চিকিৎসার মান ও ব্যবহার দিন দিন বৃদ্ধি পেলেও এলোপ্যাথি চিকিৎসার তুলনায় হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে মানুষের জ্ঞান কম। সাধারণের মাঝে সহজলভ্য হোমিওপ্যাথি চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে গত ২৮ মে ২০১৭ তারিখে মহালছড়ি শিল্পকলা একাডেমির মিলনায়তনে ১৯ সদস্য বিশিষ্ট মহালছড়ি স্বাধীনতা চিকিৎসা পরিষদের আত্মপ্রকাশ ঘটে। মহালছড়ি স্বাধীনতা হোমিও চিকিৎসা পরিষদ এর কমিটিতে যাঁরা রয়েছেন, প্রকৃতি রঞ্জন দাশ গুপ্ত ( সভাপতি), ডা: সুকৃতি চাকমা ( সাধারণ সম্পাদক), ডা: বিমল চন্দ্র তালুদার (সহ সভাপতি), ডা: নিহার চাকমা (সহ সভাপতি), ডা: সবিনয় চাকমা (সহ সম্পাদক), ডা: প্রীতি রাণী দাশ (মহিলা বিষয়ক সম্পাদক), ডা: ভবতোষ দেওয়ান (প্রচার ও প্রকাশনা সম্পাদক), ডা: সাধনা চাকমা (চিকিৎসা বিষয়ক সম্পাদক), ডা: অনিল চাকমা (দপ্তর সম্পাদক), প্রসিত বিকাশ খীসা (ক্রীড়া বিষয়ক সম্পাদক) ডা: রিপাইন চাকমাকে (সাংগঠনিক সম্পাদক) ও নিলোৎপল খীসা। হোমিও চিকিৎসা শাস্ত্রকে ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষ্যে সেবামূলক নানা কর্মসূচী হাতে নেয়া হয়েছে বলে জানান সংগঠনের সভাপতি প্রকৃতি রঞ্জন দাশ গুপ্ত। এরই ধারাবাহিক কর্মসূচী হিসেবে গত ২৫ অক্টোবর মুবাছড়ি বনবিহারে অনুষ্ঠিতব্য কঠিন চিবর দান উৎসবে মহালছড়ি স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষদ বিনা মূল্যে ঔষুধ বিতরন ও চিকিৎসাসেবা কেন্দ্র স্থাপন করা হয়। এ সময় ৩ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষুধ প্রদান করা হয়।
চিকিৎসাসেবা কেন্দ্র পরিদর্শন করেন, খাগড়াছড়ি জেলা পরিষদ এর চেয়ারম্যান কংজরী চৌধুরী ও সদস্য জুয়েল চাকমা।
সংগঠনের সভাপতি প্রকৃতি রঞ্জন দাশ গুপ্ত আরো বলেন, হোমিওপ্যাথিক ঔষধ অন্যান্য ওষুধের তুলনায় পার্শ্ব প্রতিক্রিয়া কম। ভারত ও বাংলাদেশে বহুকাল থেকেই হোমিওপ্যাথি চিকিৎসা চলে আসছে। এখন বাংলাদেশ ও ভারতের বিভিন্ন জায়গায় আনুষ্ঠানিক শিক্ষাদানের জন্য কয়েকটি হোমিওপ্যাথি কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে হোমিওপ্যাথি চিকিৎসার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হোমিওপ্যাথি চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। বর্তমানে চিকিৎসা শাস্ত্রের অন্যতম একটি ক্ষেত্র হোমিও চিকিৎসা।
বর্তমানে হোমিওপ্যাথি চিকিৎসার মান ও হোমিওপ্যাথিক ঔষধের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এলোপ্যাথিক চিকিৎসার তুলনায় হোমিওপ্যাথি চিকিৎসায় মানুষের জ্ঞান কম কারন মানুষের জানার সুযোগ কম। তাই মহালছড়ি স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসা পরিষদ হোমিও ঔষধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ ব্যাপক প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ

আর্কাইভ