শিরোনাম:
●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ●   ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ●   মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ ●   ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার-৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার-৩
রবিবার ● ১০ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতার-৩

---ষ্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথে উপজেলার দশঘর ইউনিয়নের করছাখালী গ্রামে সৌদি আরব প্রবাসী আবদুল কাদিরের বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। প্রবাসীর স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলা নং ৮ (তাং ৭.১১.১৯ইং)। এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে ১ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে ও অপর দুজনের ৪ দিনের করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত বুধবার দিবাগত রাতে সংঘঠিত হওয়া ডাকাতির ঘটনার পরদিন বৃহস্পতিবার আমির হামজা (২৫) নামের এক ডাকাতকে গ্রেফতার করে পুলিশ। সে ময়মনসিংহের নান্দাইল থানার আটারোবাড়ী গ্রামের আবদুস সালামের পুত্র। এরপর আমির হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে থানা পুলিশ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামের মৃত শামছুল ইসলামের পুত্র নজরুল ইসলাম (৩৩) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বনুয়া গ্রামের আবুল কাশেমের পুত্র আজিম উদ্দিন ওরফে আজিজুল (৩০)’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ৩ জনকে শনিবার সকালে আদালতে প্রেরণ করা হলে আমির হামজা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে এবং নজরুল ইসলাম ও আজিম উদ্দিন উরফে আজিজুলের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত আনুমানিক ৩টায় করছাখালী গ্রামে সৌদি আবর প্রবাসী আবদুল কাদিরের বাড়িতে ৫/৬ জনের একটি মুখোশধারী ডাকাতদল বসতঘরের কলাপসিবল গেইটের তালা ও দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ডাকাতদল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে এবং শিশু হাবিবা ফাইজা (১৪)’র গলায় ছুরি ধরে ঘরে থাকা ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪০ হাজার টাকা, ৫টি মোবাইল সেটসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এসময় প্রবাসীর স্ত্রী নাজমা বেগমের কান থেকে স্বর্ণের দোল নিতে গিয়ে মুখোশধারী ডাকাত আমির হামজার মুখের মুখোশ খুলে যায়। ফলে তাকে চিনতে পারেন নাজমা বেগম। পরদিন আমির হামজাকে গ্রেফতার করে পুলিশ। সে দীর্ঘদিন ধরে শ্রীরামসী গ্রামে বসবাস করে আসছিল।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পরদিন গ্রেফতারকৃত আমির হামজার তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রমা প্রদাস চক্রবর্তীর নেতৃত্বে এসআই দেবাশীষ শর্ম্মা, মিজানুর রহমান, নুর হোসেন ও এএসআই বিমল চন্দ্র দাশসহ একদল পুলিশ অভিযান চালিয়ে নজরুল ইসলাম ও আজিম উদ্দিন উরফে আজিজুলকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আমির হামজার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ও নজরুল-আজিজুলের ৪ দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা।

দুরুদ ও সালাম পাঠে মুখরিত বিশ্বনাথ উপজেলা শহর

বিশ্বনাথ :: মহানবীর জন্ম দিবসে আজ রবিবার (১০ নভেম্বর) বিশ্বনাথ উপজেলা শহর ছিল দুরুদ ও সালাম পাঠে মুখরিত। পবিত্র জোহরের নামাজ শেষে মুসল্লীরা দুরুদ ও সালাম পড়ে মোবারক র‌্যালী বের করেন আলীয়া মাদ্রাসা থেকে। এসময় নবীর শানে দুরুদ ও সালাম পড়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন প্রায় হাজারো মুসল্লীরা। নবী করীম (সা.) দুরুদ ও সালাম পাঠে মুখরিত ছিল উপজেলা শহর। সু-শৃঙ্খল র‌্যালী ও মনমুগ্ধকর দুরুদে মানুষ মুগ্ধ।
বিশ্ব মানবতার মুক্তির দিশারী সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সা.) জন্ম দিবসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে ও আনজুমানে আল-ইসলাহ, তালামীযে ইসলামীয়া,লতিফিয়া ক্বারী সোসাইটি, লতিফিয়া ইমাম সমিতির ব্যবস্থাপনায় বাদ জোহর মোবারক র‌্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীতে অংশগ্রহনকারী নবী প্রেমিকরা বিশ্বনাথ কামিল মাদ্রাসার হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হন।
উদযাপন কমিটির সভাপতি সূফি শামছুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী আলী আনহার শাহানের পরিচালনায় আলোচনা সভায় বিশিষ্ঠ আলেম-উলামা ও সর্বস্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ আলীয়া মাদ্রাসার সহযোগী অধ্যাপক মাওলানা আব্দুস সালাম।
র‌্যালী পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আল-ইসলাহ মহাসচিব মুফতি এ.কে.এম. মনোওর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইতালি আল-ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা বজলুল হক, বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা আকমল হোসেন শাকুর, মিলাদুন্নবী উদযাপন কমিটি দৌলতপুর ইউনিয়ন কমিটির সভাপতি হাফিজ আরব খান, অলংকারী ইউনিয়ন সভাপতি আলতাব আলী মেম্বার, উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক হোসাইন আহমদ রাজন, শুভেচ্ছা বক্তব্য রাখেন মিলাদুন্নবী (সা.) কমিটির সদস্য মো. আব্দুর রব।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা আল-ইসলাহ সভাপতি তালুকদার মো. ফয়জুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা মো. লুৎফুর রহমান, সাবেক সভাপতি উপাধ্যক্ষ মাওলানা আকতার আলী, লতিফিয়া ক্বারী সোসাইটি বিশ্বনাথ দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক মনজুর আহমদ, মিয়ারবাজার আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা কবি পিয়ার মাহমুদ, মিলাদুন্নবী উদযাপন কমিটির উপজেলা শাখার সদস্য শেখ সাহিদুর রহমান, মাহবুবুর রহমান আঙ্গুর, মো. আবুল কাশেম, মিলাদুন্নবী উদযাপন কমিটি লামাকাজি শাখার সভাপতি মাওলানা হরমুজ আলী, দেওকলস সভাপতি মো. আবুল বসর, বিশ্বনাথ পুরানবাজার সভাপতি মো.আবুল কাহের, বিশ্বনাথ সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
গভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মিলাদুন্নবী উপজেলা কমিটির প্রচার সম্পাদক হাফিজ ইসলাম উদ্দিন। হামদ পরিবেশন করেন উপজেলা তালামীযের সভাপতি আব্দুল মুক্তাদির ফয়ছল।

বিশ্বনাথে ইলাছ মিয়া ‘নিখোঁজ’

বিশ্বনাথ  :: বিশ্বনাথে ইলাছ মিয়া (৫৫) নামের এক ব্যক্তি ১মাস ১৩দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর (নোয়াপাড়া) গ্রামের মৃত আব্দুস শহিদের পুত্র। তিনি গত ২৭ সেপ্টেম্বর রাত থেকে নিখোঁজ রয়েছেন। এব্যাপারে তার পুত্র রুম্মান আহমদ বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। ডায়েরী নং- ৯৪৫, তাং- ১৭/১০/২০১৯ইং।
রুম্মান আহমদ জানান, তার পিতা ইলাছ মিয়া একজন মানসিক রোগী। ইতিপূর্বে তিনি পরিবারের কাউকে কিছু না জানিয়ে প্রায়ই বাড়ি থেকে চলে যেতেন এবং সপ্তাহ খানেক পর আবারও ফিরে আসতেন। কিন্ত গত ২৭ সেপ্টেম্বর রাত ১০টায় বাড়ি থেকে চলে গিয়ে আর ফিরে আসেননি। আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজের সময় ইলাছ মিয়ার পড়নে ছিল শার্ট ও লুঙ্গি, তার উচ্চতা ৫ফুট ৫ ইঞ্চি, চুলের বর্ণ ও ধরণ কালো, গায়ের রং ফরসা, মুখমন্ডল গোলাকার। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। যদি কোন হৃদয়বান ব্যক্তি তার কোন সন্ধান পেয়ে থাকনে তাহলে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছেন রুম্মান আহমদ। মোবাইল- ০১৭৪৬২৫৯২৩৫।





প্রধান সংবাদ এর আরও খবর

জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা
শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা এবার যাতে কেউ ভোটারদের মাথা বিক্রি করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে ভোটাদের প্রতি অনুরোধ জানান জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক
হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু হরিণা বাজার থেকে জুঁই চাকমার নির্বাচনী প্রচারণা শুরু

আর্কাইভ