শিরোনাম:
●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই
রাঙামাটি, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » কৃষি » রাতের অন্ধকারে ১০ হাজার আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা : পথে বসার উপক্রম আমচাষী
প্রথম পাতা » কৃষি » রাতের অন্ধকারে ১০ হাজার আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা : পথে বসার উপক্রম আমচাষী
বুধবার ● ১৩ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাতের অন্ধকারে ১০ হাজার আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা : পথে বসার উপক্রম আমচাষী

---নওগাঁ :: নওগাঁর সাপাহার উপজেলায় রাতের অন্ধকারে প্রায় ৬৩ বিঘা জমির ১০ হাজার আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হঠাৎ পথে বসার উপক্রম হয়েছেন ১২ জন আমচাষী।
এলাকাবাসী জানায়, নওগাঁর সাপাহার উপজেলার তিলনা ইউনিয়নের জামালপুর গ্রামে চার শতাধিক বিঘা জমির ওপর গড়ে উঠেছে আমবাগান। যতদূর চোখ যায় শুধুই আমের বাগান। গ্রামের শতাধিক আমচাষি ৪ বছর ধরে সন্তানের মতো করে লালন করে বড় করে তুলেছে এই বাগানগুলোর আম গাছ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গতকাল মঙ্গলবার ১২ নভেম্বর দিবাগত রাতে দুর্বৃত্তের দল উপজেলার জামালপুর গ্রামের পশ্চিম-দক্ষিণ পাশে বিশাল মাঠে রোপিত ১২ জন কৃষকের ৬৩ বিঘা জমির আমের বাগান কেটে তছনছ করে দিয়েছে। খবর পেয়ে বুধবার (১৩ নভেম্বর) সকালে কৃষকেরা বাগান এলাকায় গিয়ে বিঘার পর বিঘা জমির কাটা গাছের দৃশ্য দেখে বাকরুদ্ধ হয়ে যান। তাদের বুকফাটা আর্তনাদে গ্রামবাসীরাও কেঁদে ফেলেন।
১১ বিঘা জমির ওপর চার বছর আগে আমবাগান গড়ে তোলেন জামালপুর গ্রামের মুক্তার হোসেন। তিনি জানান, গত মৌসুমে আমগাছগুলোতে ভালো ফল ধরেছিল। আগামী মৌসুমে পরিপূর্ণভাবে গাছে আম আসতো। ৬৩ বিঘা জমির প্রায় ১০ হাজার আমগাছ থেকে এই ১২ জন আমচাষী আগামী মৌসুমে প্রায় কোটি টাকার আম বিক্রির স্বপ্ন দেখছিলেন। একই কথা বলেছেন, ক্ষতিগ্রস্ত আমচাষী ফিরোজ হোসেন, সুবল কুমার, আফজাল হোসেন ও হাফিজ উদ্দিন।
এদিকে গাছ কাটার সংবাদ জানাজানি হলে আজ বুধবার শত শত উৎসুক জনতা ওই বাগান এলাকায় ভিড় জমায়। কে বা কারা এসব গাছ কেটে ফেলেছে এ বিষয়ে বাগান মালিকদের সাথে কথা হলে তারা কিছুই অনুমান করতে পারছেন না বলে জানান। তারা জানান, তাদের কারো সাথে বিরোধ নেই। বিবাদও নেই। হঠাৎ করে বিশাল ক্ষতি সাধন হওয়ায় ক্ষতিগ্রস্ত বাগান মালিকরা হতাশ হয়ে পড়েছেন।
আজ বুধবার দুপুরে সাপাহার উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কল্যান চৌধুরী ও সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাপাহার থানার ওসি মো. আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “কে বা কারা রাতের আঁধারে গাছ কেটে রেখে গেছে তা খুঁজে বের করার জন্য পুলিশ মাঠ পর্যায়ে কাজ করছে। ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিবাদ বা পারিবারিক কোনো ঘটনা থেকে গাছ কাটার ঘটনা ঘটে থাকতে পারে। মূলত এখানে দুর্বৃত্তদের টার্গেট ছিল একজন। দুর্বৃত্তদের যাতে সহজে চিহ্নিত করা না যায় সেজন্য তারা ১২ জনের বাগান কেটে রেখে গেছে। এ ব্যাপারে সাপাহার থানায় একটি মামলা দায়ের হয়েছে।”
রাতের আঁধারে বাগান হতে অসংখ্য আমগাছ কেটে ফেলার ঘটনায় উপজেলার আমচাষীরা শঙ্কিত হয়ে পড়েছেন। উপজেলার শত শত আমচাষীরা জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)