শিরোনাম:
●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার ●   বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ ●   ঝালকাঠি সদর হাসপাতাল থেকে নারীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ : আটক-২ ●   করেরহাটে উদয়ন ক্লাবের মাদক বিরোধী র‍্যালি ●   রাউজানে এক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ ●   কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু ●   আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি ●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত
রাঙামাটি, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় » আ’লীগের নির্দেশনা : এক পরিবারে দুইজনের বেশি নেতা নয়
প্রথম পাতা » জাতীয় » আ’লীগের নির্দেশনা : এক পরিবারে দুইজনের বেশি নেতা নয়
শুক্রবার ● ১৫ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ’লীগের নির্দেশনা : এক পরিবারে দুইজনের বেশি নেতা নয়

---এখন থেকে জেলা, মহানগর, থানা, উপজেলায় একই কমিটিতে একটি পরিবার বা নিকটাত্মীয়দের মধ্য থেকে দুইজন সদস্যের বেশি আওয়ামী লীগের নেতা হতে পারবেন না। এর মধ্যে গুরুত্বপূর্ণ পদ যেমন : সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক পদে একজন আসতে পারবেন। আর কম গুরুত্বপূর্ণ পদে পরিবারের অন্য একজন সদস্য আসতে পারবেন না। দুইজনের বেশি সদস্য আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের কোনো গুরুত্বপূর্ণ পদ পাবেন না। যদি এ রকম ঘটনা ঘটে তাহলে তদন্ত করে তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

আওয়ামী লীগের নীতি-নির্ধারণী সূত্রে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে কেন্দ্র থেকে জেলা, উপজেলায় এ নির্দেশনা পাঠানো হয়েছে। জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য কাজী জাফরউল্লাহ ইনকিলাবকে বলেন, এমপি বা জেলার প্রভাবশালী নেতারা নিজেদের কাছের লোক এবং আত্মীয়-স্বজনদের দলের বিভিন্ন পদে আনতে চেষ্টা করেন এটা তৃণমূলের দীর্ঘদিনের অভিযোগ। ফলে অনেক ত্যাগী নেতা যথাযত মূল্যায়িত হন না। সেজন্য এবার কেন্দ্রের নির্দেশনা হল, এক পরিবার থেকে দুইজনের বেশি নেতা হতে পারবেন না এবং গুরুত্বপূর্ণ পদ যেমন সভাপতি, সহ-সভাপতি, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এসব পদে একজনই থাকতে পারবেন। এর বেশি থাকলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

দীর্ঘদিন ধরে জেলা নেতা এবং এমপিরা নিজেদের আত্মীয়-স্বজনকে দলের বিভিন্ন পদে রাখার চেষ্টা করে আসছে। বেশিরভাগ সময় দেখা গেছে কোনো দিন রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও আত্মীয় হবার কারণে দলের বড় পদে দায়িত্ব পাচ্ছেন তারা। এ নিয়ে তৃণমূল আওয়ামী লীগের ত্যাগী ও দক্ষ নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। মামা-চাচা না থাকলে যেমন চাকরি পাওয়া যায় না, তেমনি দলেরও পদ পাওয়া যায় না বলে অভিযোগ তাদের। এর প্রেক্ষিতে আওয়ামী লীগের এ ধরণের নির্দেশনা আসায় কিছুটা আশার আলো দেখছে তৃণমূল নেতারা।

এ বিষয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, যোগ্য ও ত্যাগী নেতাদের নেতৃত্বে আনতে নির্দেশনা দিয়েছি আমরা। সংগঠন যেভাবে শক্তিশালী হবে কমিটিগুলো সেভাবেই করব। কমিটি নিয়ে কোন ধরণের বিতর্ক তৈরী যেন না হয় সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এদিকে আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে গঠিত গঠনতন্ত্র উপ-কমিটির সূত্রে জানা যায়, এক পরিবারে কয়জন পদে থাকতে পারবেন এবং একই ব্যক্তি কয়টি কমিটিতে থাকতে পারবেন তা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এ বিষয়ে গঠনতন্ত্রেও উল্লেখ করা হতে পারে। যেমন একই ব্যক্তি জেলা আওয়ামী লীগের নেতা, তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগেরও গুরুত্বপূর্ণ পদে আছেন। আবার উপজেলার একজন গুরুত্বপূর্ণ নেতা ইউনিয়ন কমিটির গুরুত্বপূর্ণ পদে থাকেন। এ বিষয়গুলোর সমাধানে নির্দেশনা দেয়া হবে। সূত্র : ইনকিলাব





জাতীয় এর আরও খবর

জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)