শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে লবনের দাম বাড়ার গুজবে লঙ্কাকান্ড
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে লবনের দাম বাড়ার গুজবে লঙ্কাকান্ড
মঙ্গলবার ● ১৯ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে লবনের দাম বাড়ার গুজবে লঙ্কাকান্ড

---সিলেট প্রতিনিধি :: সিলেটে লবণের দাম বাড়া নিয়ে চলছে গুজব। বাস্তবে লবনের দাম না বাড়লেও লবণ নিয়ে মানুষের মাঝে চলছে নানা আলোচনা। লবনের দাম বাড়ছে এমন গুজব সিলেটে ছড়িয়ে পড়েছে। সোমবার দুপুর থেকে লবনের দাম বাড়ার গুজব ছড়ায় একটি মহল। আর এ গুজব ছড়িয়ে পড়েছে সিলেটের উপজেলার বিভিন্ন হাট বাজার থেকে শুরু করে গ্রামেগঞ্জে। এ গুজবে সিলেটের প্রতিটি উপজেলায় ব্যবসায়ীরা লবনের নির্ধারীত দামের চেয়ে দ্বিগুণ ও তিনগুণ বেশি দামে লবন বিক্রি করেছেন। লবনের দাম বাড়ার খবর পেয়ে সাধারণ মানুষ আতংকিত হয়ে দোকানে দোকানে লবন কিনতে ভীড় করেছেন।

সোমবার বিকাল থেকে গোলাপগঞ্জ, বিশ্বনাথ, বিয়ানীবাজার, কানাইঘাট উপজেলায় গুজব ছড়িয়ে পড়লে কতিপয় অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন হাট বাজারে লবন বেশী দামে বিক্রি শুরু করছে । এতে সাধারণ মানুষের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। লবনের দাম বৃদ্ধি পাচ্ছে এমন খবরে সাধারণ মানুষ মুদি দোকান গুলোতে লবন ক্রয়ের জন্য ভীড় জমাচ্ছেন। কেউ কেউ বস্তা বস্তা লবন বেশীদামে ক্রয় করছে। ক্রেতারা জানায়, ‘শুনেছি লবনের দাম বেড়ে প্রতি কেজি ৫০শ থেকে ৭০ টাকায় দাঁড়িয়েছে। এমন খবরে আমরা লবন কিনে রাখছি, যাতে দাম বাড়লে আর কিনতে না হয়৷

বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারে বেশি দামে লবন বিক্রি করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে সিদ্দিক আহমদ নামের এক ব্যবসায়ীকে আটক করেছেন। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় তাঁর সাথে ছিলেন বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর। বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব বলেন, আটক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, উপজেলার কোথাও কোন ব্যবসায়ী বেশি দামে লবন বিক্রি করছেন এমন তথ্য পেলে আমরা আইনী ব্যবস্থা নেব। বেশি দামে লবন কিনলে দোকানের রশিদ সংগ্রহে রাখার আহবান করেন তিনি।

এছাড়াও গোলাপগঞ্জ থানার ওসি গোলাপগঞ্জ, হেতিমগঞ্জ বাজারে এবং বিশ্বনাথ উপজেলা প্রশাসন সোমবার রাতে লবণের দাম বাড়া নিয়ে গুজবে কান না দিতে মাইকিং করেছে। মাইকিং করে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন প্রশাসন। এসময় তারা বলেন, গুজবে কান দেবেননা। দেশের সব জায়গায় লবণের প্রচুর মজুদ আছে। কেউ আধা কেজির উপর লবণ না কিনতে এসময় গ্রাহকদের কাছে তারা আহবান জানিয়েছেন। নির্ধারিত দামের উপর কেউ এক টাকা দাম নিলে প্রশাসন ব্যাবস্থা নিবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এ গুজবের বিষয়ে সিলেটের পুলিশ সুপার বলেন, বাজারে নিত্য-প্রয়োজনীয় সামগ্রীর পর্যাপ্ত সরবরাহ রয়েছে। কোন নিত্য-প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়তে পারে এমন গুজবে কান না দেয়ার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

ভোক্তা অধিকারের অভিযানে সিলেটের ১০ ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা

সিলেট :: আজ মঙ্গলবার সকালে ভোক্তা অধিকার অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. ফয়জুল্লাহ নেতৃত্বে সিলেটের বিভিন্ন প্রতিষ্টানে অভিযান পরিচালিত হয়।

অভিযানে চলাকালে সিলেটের পাঁচটি ব্যবসা প্রতিষ্টানে অতিরিক্ত দামে লবন বিক্রি ও মূল্যতালিকা না থাকার দায়ে জরিমানা করেছে। প্রতিষ্টানগুলো হল, কাজীটুলা জনতা স্টোরকে ৩ হাজার, শাহী ঈদগাহ বেগম স্টোরকে ৩ হাজার, ধানসিড়ি রুবেল স্টোরকে ২০ হাজার, আব্দুল্লাহ স্টোরকে ৭ হাজার ও আম্বরখানা ফরিদ স্টোরকে ৮ হাজার টাকা। এবং মূল্যতালিকা না থাকায় শাহপরাণ এলাকায় সাফা স্টোরকে ৪ হাজার টাকা ও অলক স্টোরকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন অপরাধে বালুচর বিসমিল্লাহ স্টোরকে ৭ হাজার টাকা, মেডিসিন স্টোরকে ৩ হাজার টাকা ও নাহার মেডিসিন স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা

আর্কাইভ