শনিবার ● ২৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে বাবুল ডাকাত গ্রেফতার
বিশ্বনাথে বাবুল ডাকাত গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি ডাকাত বাবুল খা (৩৮) কে গ্রেফতার করেছে। সে উপজেলার বৈরাগীগাঁও গ্রামের হাছন খা’র ছেলে। আজ ২৩ নভেম্বর শনিবার সকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি ডাকাত বাবুল খা কে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে সিলেট জেলার বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। আর এসব মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এরপর থেকে সে পলাতক ছিল।
ডাকাত বাবুল গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম মুসা বলেন, সে একজন কুখ্যাত ডাকাত। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ