রবিবার ● ২৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » কোলকাতায় মঞ্চায়নের লক্ষ্যে চলছে ‘জল-জীবন’ নাটকের মহড়া
কোলকাতায় মঞ্চায়নের লক্ষ্যে চলছে ‘জল-জীবন’ নাটকের মহড়া
বিনাদন প্রতিনিধি :: দেশের অত্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস নাট্য গোষ্ঠী জল-জীবন নাটক নিয়ে মহড়াতে ব্যস্ত সময় পার করছে।
কোলকাতা দ্বিতীয় আর্ন্তজাতিক শিশু নাট্য উৎসবে আগামী ১১ ডিসেম্বর জল-জীবন নাটকের মধ্য দিয়ে দরিয়া পাড়ের মানুষের জীবনের প্রতিচ্ছবি ফুঁটে উঠবে মঞ্চে। বিশ্বের ১৫ টি নাট্য দলের সাথে বাংলাদেশ থেকে উৎসবে অংশগ্রহন করছে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী।
নাট্যকার রাহুল রাজ এর রচনা ও নির্দেশনায় জল-জীবন নাটকে উঠে আসবে বাংলাদেশের জেলে জীবনের সুখ দুখের নানা গল্প।
কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর পক্ষে দলনেতা জাহিদুর রহমান হৃদয় জানান, জল-জীবন নাটকের প্রতিটি চরিত্র খুবই চ্যালেঞ্জিং। গত তিন মাস যাবৎ দলের প্রতিটি সদস্য রাজধানী কাওলার নিজস্ব মহড়া কক্ষে ব্যস্ত সময় পার করছে। চান্দার চরিত্রে যেমন উঠে আসবে মেয়েদের সমাজের নানা বাঁধা, তেমনি হালদারের চরিত্রে উঠে আসবে দরিয়া পাড়ের জেলে জীবনের প্রতিচ্ছবি। বৃহৎ এ নাট্য উৎসবে জল-জীবন নাটকটি থাকবে দর্শকের আগ্রহের কেন্দ্রে। আগামী ১০ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কোলকাতার সল্ট লেকে অনুষ্ঠিত হবে এ নাট্য উৎসব।
আগামী ৭ ডিসেম্বর কোলকাতার লক্ষ্যে কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর ১৫ সদস্যের দল দেশ ত্যাগ করবে।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছে, জেনিষা, মনিকা, নাঈম, হৃদয়, অন্তর, মাহিন, আশরাফুল, রিজন, পারিষা, শশী, শুক্লা ও মেহেদী।
উল্লেখ্য ‘প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান’ এই শ্লোগানে কাব্য বিলাস নাট্য গোষ্ঠী বিগত ১৪ বছর যাবৎ নিয়মিত অপ সাংস্কৃতিক রোধে দেশ ও আর্ন্তজাতিক পর্যায়ে সমাজ সচেতন ও ভিন্ন ধারা নাটক মঞ্চায়ন করে যাচ্ছে।





বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি
ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস