শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » সমাবর্তনের জন্য চুয়েটে হেলিকপ্টার মহড়া
প্রথম পাতা » চট্টগ্রাম » সমাবর্তনের জন্য চুয়েটে হেলিকপ্টার মহড়া
বৃহস্পতিবার ● ২৮ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সমাবর্তনের জন্য চুয়েটে হেলিকপ্টার মহড়া

---ষ্টাফ রিপোর্টার :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ৪র্থ সমাবর্তন-২০১৯ আগামী আগামী ০৫ ডিসেম্বর (বৃহস্পতিবার), অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চুয়েটের মাননীয় চ্যান্সেলর জনাব মোঃ আবদুল হামিদ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সমাবর্তন অনুষ্ঠান আয়োজনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে চুয়েট প্রশাসন। এ উপলক্ষ্যে গতকাল ২৭ নভেম্বর (বুধবার), বেলা সাড়ে ১২ ঘটিকায় চুয়েটের কেন্দ্রীয় খেলার মাঠে স্থাপিত হেলিপেডে এক হেলিকপ্টার মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় ৪র্থ সমাবর্তন-২০১৯ এর স্টিয়ারিং কমিটির সভাপতি ও চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম এবং নির্বাহী কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম ও সমাবর্তন আয়োজন সংশ্লিষ্টরা হেলিকপ্টার অবতরণস্থলে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে চুয়েট ক্যাম্পাসের অভ্যন্তরে একাধিক হেলিপেড তৈরি করা হয়েছে।

চুয়েটে শীর্ষক শর্টকোর্সের সনদপত্র বিতরণ

রাউজান :: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সেন্টার ফর রিভার, হারবার এন্ড ল্যান্ড-স্লাইড রিসার্চ (সিআরএইচএলএসআর)-এর উদোগ্যে ভৌগলিক তথ্যব্যবস্থা পদ্ধতি নিয়ে ‘জিআইএস ও এর প্রয়োগ’ (এওঝ ধহফ ওঃং অঢ়ঢ়ষরপধঃরড়হ) শীর্ষক শর্টকোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ২৭ নভেম্বর (বুধবার), বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। সেন্টারের চেয়ারম্যান অধ্যাপক ড. আয়শা আখতারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী লেঃ কর্ণেল সোহেল আহমেদ এবং চুয়েটের গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সেন্টারের গবেষণা সহকারী অধ্যাপক আহাদ হাসান তানিম। শর্টকোর্সে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের প্রায় অর্ধ-শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।





আর্কাইভ