শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » জ্বালানী সংকটের অজুহাতে মানুষকে উন্নয়ন উদ্বাস্তু বানানো চলবে না : আনু মুহাম্মদ
প্রথম পাতা » চট্টগ্রাম » জ্বালানী সংকটের অজুহাতে মানুষকে উন্নয়ন উদ্বাস্তু বানানো চলবে না : আনু মুহাম্মদ
সোমবার ● ২ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জ্বালানী সংকটের অজুহাতে মানুষকে উন্নয়ন উদ্বাস্তু বানানো চলবে না : আনু মুহাম্মদ

---ষ্টাফ রিপোর্টার :: “গ্যাস বিদ্যুৎসহ জ্বালানীর সংকটকে পুঁজি করে সারা পৃথিবীতে বাতিলকৃত বিপজ্জনক প্রযুক্তি আমদানি করে কক্সবাজার থেকে সুন্দরবন পর্যন্ত কথিত ‘জ্বালানী উন্নয়নের নামে মানুষকে উন্নয়ন উদ্বাস্তুতে পরিণত করতে চাইছে সরকার যা মানুষ কোন ভাবেই মেনে নেবে না।” তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় উক্ত বক্তব্য রাখেন। আজ ১ ডিসেম্বর রবিবার বিকেল ৩টায় নগরীর চেরাগী পাহাড় মোড়ে সুপ্রভাত স্টুডিও হলে অনুষ্ঠিত সভায় বক্তব্যকাল তিনি আরো বলেন, ঘূর্ণিঝাড় বুলবুলের ঘটনা আরেকবার দেশের মানুষ দেখতে পেয়েছে সুন্দরবনের কি প্রয়োজন। ইতিমধ্যে রামপাল প্রকল্পে ক্রটিজানিত দূর্ঘটনায় শ্রমিক মারা যাওয়ার ঘটনায় স্থানীয় শ্রমিকদের নিয়োগ দশ শতাংশের নীচে নামিয়ে আনা হয়েছে। তিনি আরো বলেন দূর্নীতি বিরোধী অভিযান করছেন সরকার, তাকে সাধুবাদ জানানো উচিত। কিন্তু সত্যিই দূর্নীতি বিরোধী অভিযান বলে কিছু থাকলে জ্বালানী মন্ত্রণালায়ের দূর্নীতির বিরূদ্ধেই এ্যাকশনা হত এবং রামপালসহ সব জ্বালানী বিষয়ক চুক্তি সবার আগে বাতিল হওয়া উচিত। তিনি কক্সবাজারে ১৭টি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করে সৌর, বায়ু ও অন্যান্য সহজলভ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যস্থির করার জোরদাবী জানান।
চট্টগ্রাম কমিটির আহায়ক কবিও সাংবাদিক আবুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ইস্টডেল্টা ইউনিভার্সিটি ভিসি সিকান্দর খান, প্রকৌশলী সুভাষ বড়ুয়া, সাংবাদিক ও মুক্তিযোদ্ধো বালাগত উল্লাহ, অধ্যক্ষ তহুরুল সবুর, কেন্দ্রীয় প্রধিনিধি আকবর খান, চট্টগ্রাম কমিটির সদস্য সচিব প্রকৌশলী দেলোয়ার মজুমদার, কুমিল্লা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান লিটন, রাঙামাটি প্রতিনিধি কমরেড নির্মল বড়ুয়া মিলন, কক্সবাজার প্রতিনিধি কমরেড কলিম উল্লাহ, ফেনী জেলা প্রতিনিধি সুলতান আহমেদ মজুমদার এবং সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলা নিবার্হী সদস্য রাহাতউল্লাহ জাহিদ।
সভায় আলোচকবৃন্দ বলেন, সরকারের গণবিরোধী জ্বালানী নাতির কারণে, অসমচুক্তির কারণে, লুটপাটের কারণে জ্বালানীর ব্যয় বৃদ্ধি পাচ্ছে। লুটপাট বন্ধ করলে বিদ্যুতের দাম বাড়াতে হবে না। এ লক্ষ্যে আসন্ন জাতীয় কনভেশন ও আগামী আন্দোলন কর্মসূচী সফল করে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে।





আর্কাইভ