শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » পলাশবাড়িতে ট্রাক চাপায় নিহত-১
প্রথম পাতা » গাইবান্ধা » পলাশবাড়িতে ট্রাক চাপায় নিহত-১
মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পলাশবাড়িতে ট্রাক চাপায় নিহত-১

---ষ্টাফ রিপোর্টার :: গাইবান্ধা পলাশবাড়ী পৌর শহরের চৌমাথা মোড়ের সৈয়দপ্লাজার সামনে গতকাল সোমবার রাতে রংপুরগামী একটি মালবোঝাই মিনি ট্রাকের চাপা পড়ে খায়রুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত খায়রুল ইসলাম সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের মধ্যপাড়া, গ্রামের মৃত খেজের উদ্দিনের ছেলে।
পলাশবাড়ি থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, রংপুরগামী একটি মালবোঝাই মিনি ট্রাক পথচারি খায়রুল ইসলামকে চাপা দিলে তার বাম পা থেতলে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে সাথে সাথেই উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খাইরুল ইসলাম বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের নিয়মিত দোতরা বাদক ও কন্ঠ শিল্পী এবং গাইবান্ধা জেলা মটর ট্রাক শ্রমিক ইউনিয়ন এর চেইন মাস্টার ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পশু সম্পদ ও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে- হুইপ
গাইবান্ধা :: জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পশু সম্পদ ও কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে। জীবন মান উন্নয়নে পরিবারের সন্তানদের প্রতিদিনের খাদ্য তালিকায় পুষ্টি সমৃদ্ধ খাদ্য রাখতে হবে। তিনি বলেন, বিশাল জনগোষ্ঠীর ডিম, দুধ ও মাংসের চাহিদা মেটাতে প্রাণি সম্পদ বিভাগ তৃণমুল পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরী করছেন। যাতে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে।
তিনি মঙ্গলবার গাইবান্ধার প্রাণি সম্পদ অধিদপ্তরের উদ্যোগে ‘বন্যা কবলিত এলাকায় প্রাণি সম্পদ ও প্রাণি সম্পদ নির্ভর জীবিকা রক্ষায় সহায়তা’ শীর্ষক প্রকল্পের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের ত্রাণ হিসেবে দানাদার গো-খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. আব্দুস সামাদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রসূন কুমার চক্রবর্ত্তী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে হুইপ সদর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত গবাদি পশুপালনকারী ৮শ’ পরিবারের মধ্যে দানাদার গো-খাদ্য বিতরণ করেন। তবে জেলা পশু সম্পদ বিভাগ জেলায় ৪ হাজার ১০১ পরিবারের মধ্যে এসব দানাদার খাদ্য বিতরণ করা হবে।

নাশকতাসহ ৯ মামলার পলাতক আসামী শিবির নেতা গ্রেফতার
গাইবান্ধা :: নাশকতাসহ বিভিন্ন অপরাধের ৯টি মামলার দীর্ঘদিনের পলাতক আসামী শিবিরের সাবেক নেতা শাহীন প্রধান (৩২) কে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গাইবান্ধা শহর থেকে তাঁকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত শিবির নেতা উপজেলার হরিরামপুর গ্রামের আব্দুস সামাদ প্রধানের ছেলে।
পুলিশ জানায়, ২০১৩ সালে গোবিন্দগঞ্জ উপজেলাধীন কোমরপুর এলাকায় যানবাহন ভাংচুর ও জ¦ালাও-পোড়াওসহ শতাধিক নাশকতার ঘটনা সংঘটিত হয়। এ সকল ঘটনা গ্রেফতারকৃত শিবির নেতা শাহীন প্রধানের নেতৃত্বে ঘটেছে। সে তখন বগুড়া সরকারি আজিজুল হক বিশ^বিদ্যালয় কলেজ শাখার শিবিরের সাধারণ সম্পাদক ছিল।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত শিবির নেতা শাহীন প্রধান নাশকতাসহ ৯টি মামলার পলাতক আসামী। দীর্ঘদিন সে আত্মগোপনে ছিল। পরে বিশেষ সুত্র থেকে খবর পেয়ে গোবিন্দগঞ্জ পুলিশ তাকে গাইবান্ধা শহর থেকে আটক করে।

কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নাসিমা খাতুনকে লাঞ্ছিত করায়
গাইবান্ধায় স্বাস্থ্য বিভাগীয় সিএইচসিপি এসোসিয়েশনের প্রতিবাদ সভা
সাইফুল মিলন, গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের আনালেরতাড়ি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নাসিমা খাতুনকে ওই এলাকার বখাটে তৌহিদ হোসেন মুকুল কর্তৃক সরকারি কাজে বাধা ও তাকে লাঞ্ছিত করায় বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় সিএইচসিপি এসোসিয়েশন সদর উপজেলা শাখার উদ্যোগে সোমবার সন্ধ্যার পর পুরাতন হাসপাতালে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় গত ২৬ নবেম্বর তৌহিদ হোসেন মুকুলকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
সিএইচসিপি মো. আতাউর রহমান আতার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শাহারুল আহমেদ, রাশেদ মোস্তফা, চন্দন কুমার সরকার, তুহিন আখতার, সাম্মী আকতার প্রমুখ। বক্তারা বলেন, গত ২৬ নবেম্বর নাসিমা আকতার আনালেরতাড়ি কমিউনিটি ক্লিনিকে কর্তব্যরত অবস্থায় একই এলাকার বখাটে তৌহিদ হোসেন মুকুল নাসিমা খাতুনকে সরকারি কাজে বাধা, তাকে লাঞ্ছিত ও শারীরিকভাবে আঘাত করে আমরা এ ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। বক্তারা সেইসাথে আসামি মুকুলকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
সভায় সিদ্ধান্ত হয় যে, আসামি মুকুলকে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে গ্রেফতার করা না হলে ১২ ডিসেম্বর সদর উপজেলার সকল সিএইচসিপিরা কালো ব্যাজ ধারণ ও কর্মবিরতি পালন করবে এবং সংবাদ সম্মেলনের কর্মসূচি পালন করবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)