সোমবার ● ৯ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
মাটিরাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
মাটিরাঙ্গা প্রতিনিধি :: আমরা নিজেরা দূর্নীতি করবো না কাউকে দূর্নীতি করতে দেবোনা মন্তব্য করে বক্তারা বলেন, দূর্নীতির প্রতিরোধে জনসচেনতা সৃষ্টির সাথে সাথে দুর্নীতিগ্রস্থদের আইনের আওতায় আনতে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজ ও রাষ্ট্রকে দুর্নীতি মুক্ত করতে হলে রাষ্ট্রে সু-শাসন প্রতিষ্ঠা সহ আগামী প্রজন্মকে সদ্য সত্য কথা বলা শেখাতে হবে। শিক্ষার্থীরা পরীক্ষায় নকল করাটাও দুর্নীতি উল্লেখ করে পরিবারে প্রতিটি শিশুর অধিকারের প্রাপ্যতা নিশ্চিতে বাবা-মা কেও সমান দৃষ্টি দিতে হবে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা সংঘ প্রতিষ্ঠার মাধ্যমে আগামী প্রজন্মকে সততার আদর্শে গড়ে তোলার প্রয়াসের প্রশংসা করেন বক্তারা।
আজ সোমবার ৯ ডিসেম্বর সকাল সাড়ে নয়টার দিকে আমরা দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্য‘কে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবসের মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন।
মাটিরাঙ্গা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মো:আব্দুল রহিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদুল আলম। মাটিরাঙ্গা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক ও সাবেক বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন সভায় স্বাগত বক্তব্য রাখেন। মাটিরাঙ্গা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. কেফায়েত উল্ল্যাহ‘র সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সামসুদ্দীন ভূইঁয়া,মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মুজিবুর রহমান ভূইঁয়া,মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো. আবু বক্কর ছিদ্দিক। অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ঙ্গা উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দের অংশ গ্রহনে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে রাস্তায় ঘন্টাব্যাপি মানববন্ধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১