শিরোনাম:
●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » সম্মাননা পেলেন সংসদ সদস্য ইসরাফিল আলম
প্রথম পাতা » নওগাঁ » সম্মাননা পেলেন সংসদ সদস্য ইসরাফিল আলম
মঙ্গলবার ● ১০ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সম্মাননা পেলেন সংসদ সদস্য ইসরাফিল আলম

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: সাহিত্যের ছোটকাগজ দাগ আয়োজিত ‘দাগ তারুণ্যদীপ্ত সম্মাননা’ পেলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। শিল্প-সাহিত্য-সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেওয়া হয়। সোমবার বিকেলে ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের ভিআইপি হলে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

মো: ইসরাফিল আলম বর্তমানে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য। তার জন্ম ১৯৬৬ সালের ১৩ মার্চ। তিনি ২০০৮ সালে প্রথম বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পেশায় ব্যবসায়ী মো: ইসরাফিল আলম ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো এবং ২০১৮ সালে তৃতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন।

পাশাপাশি তিনি ‘রবীন্দ্র জার্নাল’ নামক গবেষণা সাময়িকী সম্পাদনা করছেন। এছাড়া ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদিত ১০০ কবির কবিতা’, ‘১০০ কবির কবিতায় বঙ্গবন্ধু’, ‘১০০ কবির কবিতায় চেতনায় জয় বাংলা’, ‘সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ১০০ কবির কবিতা’ এবং ‘রাজনৈতিক কবিতা’ সম্পাদনা করেন।

এদিকে অনুষ্ঠানে ৭ গুণী ব্যক্তিকে ‘দাগ সাহিত্য পুরস্কার ২০১৮’ প্রদান করা হয়। সবশেষে অবক্ষয়ের বিরুদ্ধে বাংলাদেশের ৭১ জন কবি কবিতা পাঠ করেন। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত ছিলো। কবিতা পড়তে আগ্রহীরা অনুষ্ঠানস্থলে নাম নিবন্ধন করেন।

এ বিষয়ে আয়োজক মিজানুর রহমান বেলাল বলেন, ‘মো: ইসরাফিল আলম এমপিকে সম্মাননা দিতে পেরে আমরা গর্বিত। তিনি রাজনীতির পাশাপাশি তিনি সংগীতচর্চা, সাহিত্যচর্চা, সম্পাদনা, গবেষণা ও নাট্যচর্চা করে বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। এছাড়া যারা সাহিত্য পুরস্কার পেয়েছেন তারাও এ সময়ের আলোচিত গুণীজন।’

মো: ইসরাফিল আলম বলেন আমার এই প্রাপ্তি শুধু আমার প্রাপ্তি নয়। এটি একসময়ের রক্তাক্ত জনপদ নামে খ্যাত আত্রাই ও রাণীনগর উপজেলার সকলস্তরের জনগনের প্রাপ্তি। আমি আমার এই সম্মাননা আমার নির্বাচনী এলাকার মানুষদের নামে উৎসর্গ করছি। এছাড়াও যারা দেশের জন্য জীবন দিয়েছেন, রাণীনগর ও আত্রাই উপজেলার যে সকল মানুষ তৎকালীন সর্বহারা ও জেএমবির অত্যাচার ও নির্যাতনে প্রাণ দিয়েছেন তাদের জন্য আমার এই প্রাপ্তি উৎসর্গ করলাম। আমি যতদির বেঁচে আছি ততদিন আমার সব কিছু আমার নির্বাচনী এলাকার মানুষের শান্তি ও সুখের জন্য হাসিমুখে বিলীন করে দিতে চাই। আর এর জন্য আমার নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের ও দেশবাসীর সহযোগিতা চাই।

মো: ইসরাফিল আলমের এই সম্মাননা প্রাপ্তিতে রাণীনগর ও আত্রাই উপজেলা আওয়ামীলীগ ও তার সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের গুনীব্যক্তিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে তিতুমীর এক্মপ্রেস ট্রেনে কাটা পড়ে ফেরদৈাস আলম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার মোহাদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফেরদৈাস আলম উপজেলার মোহাদিঘী গ্রামের মৃত. মফিজ উদ্দিন খাঁনের ছেলে।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে উপজেলার মোহাদিঘী নামকস্থানে ফেরৗদাস ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কিভাবে ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছে তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

আত্রাইয়ে প্রাইভেট স্কুল এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে একাডেমিক এডুকেশন এ্যান্ড ইনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটির প্রাইভেট স্কুল এসোসিয়েশন ঢাকা এর অধীনস্থ শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গল সকাল ১০টায় আত্রাই পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসোসিয়েশনের অধীনস্থ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ২৫৬জন পরীক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়।
সংগঠনটির আত্রাই উপজেলা সভাপতি ও শিশু কিশোর একাডেমি স্কুলের অধ্যক্ষ আসারাফুদৌলাহ্ নুর জানান, প্রতিবারের ন্যায় এ বৎসরও সংগঠনটির সকল স্কুলের শিক্ষার্থীরা মেধা যাচাইয়ে মাধ্যমে ও ভাল ফলাফলে তাদের শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এসময় উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব ও দারুল এহসান মাদ্রাসা ও কেজি স্কুল, রানীনগর এর অধ্যক্ষ মোঃ ময়নুল ইসলাম, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের বিশেষ প্রতিনিধি আসাদুল ইসলাম, অধ্যক্ষ গোলাম মোস্তফা, রনি কুমার পাল, শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ।
এছাড়া প্রতিটি স্কুলের শিক্ষকরা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থেকে পরীক্ষা পর্যবেক্ষন করেন।





আর্কাইভ