রবিবার ● ২২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা » ঢাকা » ডাকসু ভিপি নূর ও তার সহকর্মীদের উপর হামলা-আক্রমন ‘পরিকল্পিত গুন্ডামী’ : সাইফুল হক
ডাকসু ভিপি নূর ও তার সহকর্মীদের উপর হামলা-আক্রমন ‘পরিকল্পিত গুন্ডামী’ : সাইফুল হক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ২২ ডিসেম্বর রবিবার এক বিবৃতিতে জানান, আজ দুপুরে ডাকসু ভিপি নূরুল হক ও তার সহকর্মীদের উপর মুক্তিযুদ্ধ মঞ্চ নামধারী ছাত্রলীগের সন্ত্রাসীদের বেপরোয়া হামলা এবং নূরসহ অনেককে মারাত্মক আহত করার ঘটনাকে ‘পরিকল্পিত গুন্ডামী’ হিসাবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন ডাকসু ভিপির কক্ষ্যে প্রবেশ করে যেভাবে এই হামলা চালানো হয়েছে তা রীতিমত নজিরবিহীন। বেশ কিছুদিন ধরে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’ নামে সরকারি দলের অনুগত চিহ্নিত সন্ত্রাসীরা ডাকসু ভিপি ও তার সহকর্মীদের উপর হামলা-আক্রমন চালিয়ে আসছে। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের নিস্ক্রিয়তার কারণে দিনের পর দিন নূর এর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। নির্বাচিত ভিপির বিরুদ্ধে এই ধরনের হামলা-আক্রমনের দায় সরকার ও সরকারি দলকেই গ্রহণ করতে হবে।
বিবৃতিতে তিনি নূর ও তার সহকর্মীদের উপর হামলাকারী কথিত মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
একই সাথে এই সরকারি দলের ছত্রছায়ায় যারা এইসব সন্ত্রাসবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার প্রতিরোধ জোরদার করারও আহ্বান জানান।





বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার