শিরোনাম:
●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » অপরাধ » রাউজানে ডাকাতের দায়ের কোপের আঘাতে মা-ছেলে আহত
প্রথম পাতা » অপরাধ » রাউজানে ডাকাতের দায়ের কোপের আঘাতে মা-ছেলে আহত
সোমবার ● ৬ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে ডাকাতের দায়ের কোপের আঘাতে মা-ছেলে আহত

---স্টাফ রিপোর্টার :: চট্টগ্রামের রাউজানে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার পূর্বগুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে একটি ডাকাতির এ ঘটনা ঘটেছে।

জানা যায়, দিবাগত রাতে আবুল আহমেদ (৩০) নামে এক গাড়ি চালকের ঘরের পেছনের দরজা ভেঙে ৬ ডাকাত ঘরে প্রবেশ করে।

এসময় ডাকাত দলকে ওই পরিবারের লোকজন প্রতিহত করার চেষ্টা করলে আবুল আহমেদ ও তার মা খতিজাকে (৬০) কে কুপিয়ে ও লোহার রড দিয়ে মাথায় আঘাত করে আহত করে।

আবুল আহমেদ জানান, ডাকাতরা দেড়ভরি স্বর্ণালংকার, ৩টি মোবাইল সেট, নগদ সাড়ে ৮ হাজার টাকা লুটে নেয়। আমরা হাসপাতালে যাওয়ার আগে রাউজান পূর্বগুজরা পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে বিষয়টি মৌখিকভাবে পুলিশকে অবহিত করেন।

এ বিষয়ে রাউজান থানার উপ-পরিদর্শক (এস.আই) টুটুন মজুমদার বলেন, আমরা একটি ঘটনার খবর জানতে পেরে বিকাল সাড়ে ৫টায় সময় আঁধারমানিক গ্রামে ডাকাতির ঘটনায় ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনার বিষয়টি পরিদর্শন করে বিস্তারিত জানতে পারবো।

রাউজানে বৌদ্ধ বিহারে চুরি

চট্টগ্রামের রাউজানে একই রাতে একটি বৌদ্ধ বিহারের দানবক্সে স্থানীয় বাজারের গৌতম স্টোর নামে একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দিবাগত রাতে উপজেলার বিনাজুরি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম বিনাজুরি গ্রামে এ চুরির ঘটনা ঘটে। জানা যায়, বিনাজুরী মিলন রাম বিহারের গেইটের তালা ও দানবক্সের তালাভেঙে টাকা নিয়ে যায়।

এছাড়াও রাতে গৌতম স্টোরের টিন কেটে নগদ ৪ হাজার টাকা এবং ৫০ হাজার টাকা মূল্যের মালামাল নিয়ে যায় চোরের দল।

এবিষয়ে জানতে চাইলে রাউজান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক আমজাদ হোসেন বলেন, চুরির ঘটনায় কেউ থানায় এখনো অভিযোগ করেনি।





আর্কাইভ