বুধবার ● ৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ঝালকাঠি » ঢাবি ছাত্রী ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঢাবি ছাত্রী ধর্ষণে জড়িতদের শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠি:: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, সহসভাপতি শ্যামল সরকার, আক্কাস সিকদার, কে এম সবুজ ও রুহুল আমীন। কর্মসূচিতে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সেচ্ছাসেবী সংগঠন শুভ সংঘ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা ধর্ষণকারীকে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নির্যাতন বিরোধী কমিটি করারও দাবি জানানো হয় মানববন্ধনে।





ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়