মঙ্গলবার ● ২৮ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » নওগাঁ » এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে দুর্বৃত্তদের হামলায় রাসেল হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার পার-গুরনই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল হোসেন উপজেলার গুরনই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
মঙ্গলবার সকালে উপজেলার পার-গুরনই নিজ বাড়ির সামনে থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত ১০টার দিকে রাসেল গ্রামে বাজার থেকে বাড়ি ফেরার সময় বাড়ি পাশে উৎ পেতে থাকা দুর্বৃত্তরা রাসেলকে মাথাসহ শরীলের বিভিন্ন স্থানে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে যায়।
আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে জমি জমা সংক্রান্ত বিরোধের জের এ হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায় ও সিআইডি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।





আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ
আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত