শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পল্লী বিদ্যুতের ভেলকিবাজী বিদ্যুৎ আসে আর যায়
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পল্লী বিদ্যুতের ভেলকিবাজী বিদ্যুৎ আসে আর যায়
শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে পল্লী বিদ্যুতের ভেলকিবাজী বিদ্যুৎ আসে আর যায়

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বিদ্যুৎ সরবরাহে উপজেলাব্যাপী ভয়াবহ রূপ নিয়েছে লোডশেডিং। বিদ্যুৎ এখন এই আসে, এই যায়। আর এ আসা-যাওয়ার কারণে চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় অর্ধলক্ষ গ্রাহকেরা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, আসন্ন এসএসসি পরিক্ষার শিক্ষার্থীদের পরাশুনা নিয়ে অভিভাবকেরা এখন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। বিপাকে পরেছে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকসহ উপজেলার সর্ব স্তরের মানুষ। বিদ্যুতের এ লুকোচুরি থেকে নিস্কৃতি চায় উপজেলাবাসী।

সাম্প্রতি উপজেলার ভরতেঁতুলিয়া ৩৩/১১ কেভি ১০/১৪ এমভিএ উপকেন্দ্র চালু হয়ার পরও এ উপজেলায় বিদ্যুতের এ ঘাটতি কেন- তা সহজে বোধগম্য নয় উপজেলাবাসীর। তবে সংশ্লিষ্টরা বলছেন, উপজেলায় বিদ্যুৎ এর কোন লোডশেডিং নেই। নওগাঁ বিদ্যুৎ লাইনের মেরামতের কারণে বিদুৎ এর এ বিঘ্ন ঘটছে। তবে তা শীঘ্রই ঠিক হয়ে যাবে।

উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সকালের শুরুতেই বিদুৎ চলে যায় তার পর ঘন্টার পর ঘন্টা আর দেখা মেলেনা। আবার কখনও কখনও একবার বিদ্যুৎ আসছে আর যাচ্ছে। কোথাও বিদ্যুৎ গিয়ে ঘণ্টার পর ঘণ্টা আসে না।

উপজেলার রাইপুর গ্রামের বিপ্লব কুমার পাল বলেন, ‘এখানে সকাল থেকেই লোডশেডিং শুরু হয়। এ লোডশেডিং চলতে থাকে। কিছু সময় পর একবার করে বিদ্যুৎ আসে আবার চলে যায়। এতে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

এ ব্যাপারে উপজেলার ভবানীপুর গ্রামের অভিভাবক ওয়াজেদ আলী লিটন বলেন, আমার মেয়ে এবার আসন্ন এসএসসি পরীক্ষাথী বিদুৎ এর এই লোডশেডিংয়ের ফলে পড়াশুনার বিঘ্ন ঘটছে। আমরা সকল অভিভাবকেরা ছেলে-মিয়ের পড়ালেখা নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছি।

এ ব্যাপারে উপজেলা পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের ইঞ্জিনিয়র জিয়াউর রহমান বলেন, আমাদের নওগাঁ লাইনে কাজ চলছে একারনে দিনের বেলায় আমরা লাইন বন্ধ রাখি। আপাতত লাইনের কাজ দু এক দিনের মধ্যে শেষ হয়ে যাবে । পুনোরায় আবার কিছুদিন পর কাজ শুরু হবে।

এ ব্যাপারে উপজেলা পল্লী বিদ্যুৎ এরিয়া অফিসের এজিএম মো. ফিরোজ জামান বলেন, উপজেলায় কোন লোডশেডিং নেই। সারাদিন বিদ্যুৎ এর যে বিঘœ ঘটছে তা নওগাঁ মেইন লাইন থেকে আত্রাই-রাণীনগর দুই উপজেলার লাইন আলাদা করার জন্য কাজ চলছে এবং তা অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আশাকরছি তখন আর এমন পরিস্থিতি থাকবে না।

ননদের নির্যাতন সইতে না পেরে গৃহবধূর আত্মহত্যা
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে ননদের নির্যাতন সইতে না পেরে বিষ পানে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে উপজেলার শাহাগোলা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মোতালেব হোসেনরে স্ত্রী শিরিনা আক্তারকে (৩৫) তার ননদ প্রায়ই মানুষিক ও শারীরিক নির্যাতন করত। এরই এক পর্যায় গত বৃহস্পতিবার বিকেলে গৃহবধূ শিরিনাকে তার শ্বশুড়ী ও ননদ মারপিট করে। এ ঘটনায় রাতে ওই গৃহবধূ বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরের দিকে সে মারা যায়।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন বলেন, এ ব্যাপারে আত্রাই থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে রাজশাহীর রাজপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা
আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র
আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার
৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার ৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার
আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)