সোমবার ● ৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈশ্বরগঞ্জে অস্ত্রসহ একজন গ্রেফতার
ঈশ্বরগঞ্জে অস্ত্রসহ একজন গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে অস্ত্র ও গুলিসহ বাদল মিয়া ওরফে রানা (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত বাদল ওরফে রানা ঈশ্বরগঞ্জ উপজেলার বেহত্তরী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
গতকাল রবিবার ২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার সময় ঈশ্বরগঞ্জ উপজেলার বেহত্তরী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জের বেহত্তরী গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী বাদল ওরফে রানাকে গ্রেফতার করা হয়।
এসময় তার ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ শেষে আজ সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিবির ওসি।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ