বুধবার ● ৫ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » গৌরীপুরে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেফতার
গৌরীপুরে বিদেশি রিভলবারসহ যুবক গ্রেফতার
ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের গৌরীপুর থেকে বিদেশি রিভলবার ও গুলিসহ মোঃ আলমগীর ওরফে ইন্দুর (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার ((৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৮টার দিকে গৌরীপুর উপজেলার ২ নং ইউনিয়নের চান্দের সাটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ আলমগীর ওরফে ইন্দুর ময়মনসিংহ শহরতলীর শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকার নুরু মিয়ার ছেলে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ বোরহান উদ্দিন এ সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে গৌরীপুর উপজেলার ২ নং ইউনিয়নের চান্দের সাটিয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
পরে তারদেহ তল্লাশি করে বিদেশি একটি রিভলবার ও তাজা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকসহ ৩টি মামলার রয়েছে।এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আরও জানান তিনি।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ