মঙ্গলবার ● ১১ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » সরকার নির্বাচনে জনগণের অধিকার কেড়ে নিয়েছে : মান্না
সরকার নির্বাচনে জনগণের অধিকার কেড়ে নিয়েছে : মান্না
ঢাকা :: নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমি এই সরকার, এই নির্বাচন চাই না। কারণ এ সরকার আমার নির্বাচন কেড়ে নিয়েছে। এ সরকার আমার অধিকার কেড়ে নিয়েছে। জনগণের সঙ্গে প্রতারণা করেছে। এ সরকার উন্নয়নের নামে ভাওতাবাজি করছে। এ সরকার পণ্যের দাম বাড়িয়ে নিজেরা লুটপাটের রাজত্ব কায়েম করছে। আমি এর বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই।
আজ ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আদর্শ নাগরিক আন্দোলন আয়োজিত “ঢাকা সিটি নির্বাচনের ফলাফল বাতিল করে নতুন নির্বাচনের ঘোষণা এবং সিইসি নূরুল হুদার পদত্যাগের দাবীতে” এক নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, এখন প্রতিদিন খবরের কাগজে ছাপা হচ্ছে কত লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রধানমন্ত্রী সামরিক বাহিনীর ওখানে গিয়ে বক্তব্য দেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি দমন করতে আমাকে সহযোগিতা করেন।
মান্না বলেন, দুর্নীতি হয় ব্যাংকে, ব্যাংকগুলো নিঃস্ব। দুর্নীতি হয়েছে শেয়ারবাজারে। শেয়ারবাজারের মানুষ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমাকে বলেনতো, সামরিক বাহিনী কী করবে? সামরিক বাহিনীকে বলেন এ যে ইব্রাহিম খালেদের রিপোর্ট। এ যে লাখ লাখ কোটি টাকা চুরি করেছে। শেয়ারবাজার ধ্বংস করেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। আপনিতো রিপোর্টই প্রকাশ করতে পারেন না।
তিনি বলেন, এ দেশের মানুষের এখন এমন অবস্থা হয়েছে এই যে, মানুষ পেঁয়াজ, আদা, লবণ, তেল কিনতে দাম নিয়ে চিন্তা করতে হয়। সরকার টেলিভিশনে পদ্মাসেতুর স্প্যান দেখিয়ে বলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আমার পেটে খিদের আগুন, আমার জীবন ওষ্ঠাগত। ওনারা শুধু পদ্মাসেতু আর ফ্লাইওভার দেখান। মনে হয় আমরা ফ্লাইওভার খেয়ে বেঁচে থাকবো। এত বড় প্রতারণার রাজনীতি গত ৪৯ বছরে আমরা দেখিনি।
আদর্শ নাগরিক আন্দোলনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মো. আল আমিন এর সঞ্চালনায় কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. তৈমুর আলম খন্দকার, বিকল্পধারার মহাসচিব এড. শাহ আহমেদ বাদল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, কৃষকদল নেতা লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কেএম রকিবুল হাসান রিপন, জাহাঙ্গীর আলম, আদর্শ নাগরিক আন্দোলনের সহ-সভাপতি আজহার পাঠান প্রিন্স, যুগ্ম সাধারণ সম্পাদক কে জি সেলিম, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান শিমুল, প্রচার সম্পাদক মো. আবু হাসান মাসুদ প্রমুখ।





মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন