শিরোনাম:
●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
রাঙামাটি, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আরিফ হত্যা মামলায় ৫জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
প্রথম পাতা » নওগাঁ » আরিফ হত্যা মামলায় ৫জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
বুধবার ● ১২ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আরিফ হত্যা মামলায় ৫জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে আরিফুল ইসলাম আরিফ (৩৮) নামের এক মাছ ব্যবসায়ীকে জবাই করে হত্যা মামলায় পিতা আবুবক্কর সিদ্দিক ও তার দ্বিতীয় স্ত্রী রাবিয়া বেগম রিতা, চাচা রেজাউল ইসলাম রাঙ্গা ও তার স্ত্রী রেখা এবং আত্রাই মাছ বাজার এলাকার গবিন্দ্রের স্ত্রী বাসন্তিকে আত্রাই থানা পুলিশ আটক করে থানায় নিয়ে গতকাল থেকে মঙ্গলবার দিনভর এই হত্যাকান্ডের মুটিভ উদ্ধারের জন্য দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

আজ বুধবার পর্যন্ত আরিফ হত্যাকান্ডের সাথে জড়িত এমন কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি এমনটাই জানান, মামলার তদন্তকারি কর্মকর্তা গোলাম মোস্তফা। তবে তাদের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে বলে তিনি জানান। যে কোন সময় পুলিশের জালে ধরা পড়তে পারে মাছ ব্যবসায়ী আরিফ হত্যার সাথে সরাসরি জড়িতরা। রবিবার রাতে শয়ন ঘরে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করেছে অজ্ঞাত দূর্বৃত্তরা। এ সময় তার স্ত্রী-সন্তারা কেউই বাড়িতে ছিলোনা। তারা প্রতিদিনের মতো উপজেলা সদরের ভাড়া বাসায় ছিলেন। খবর পেয়ে আত্রাই থানা পুলিশ সোমবার সকালেই মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এঘটনায় নিহত আরিফুল ইসলাম আরিফের স্ত্রী মৌসুমী বেগম বাদি হয়ে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলা তদন্তকারি কর্মকর্তা ও আত্রাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মোস্তফা জানান, আমরা ৫জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে এসেছি মামলা তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করছি। আশা করছি খুব শীঘ্রয় এই হত্যার রহস্য উদঘাটন হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)