বৃহস্পতিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে চোলাই মদ পাচারকালে আটক-২
খাগড়াছড়িতে চোলাই মদ পাচারকালে আটক-২
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়িতে অভিনব কায়দায় দেশীয় তৈরী মদ পাচারকালে ডিবি পুলিশ দুই মাদক পাচারকারীকে আটক করেছে।
আজ বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি দুপুরে জেলা সদরের মাইনী ভ্যালী এলাকায় অভিযান চালিয়ে জেলার দীঘিনালার বোয়ালখালীর শ্যামল চাকমা ও দীঘিনালার কুমিল্লাটিলার আমির হোসেনকে আটক করা হয়।
জানা যায়, মাদক পাচারকারী চক্র অভিনব কায়দায় দীর্ঘদিন ধরে ঢাকা ও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সবজির বস্তায় ভিতরে দেশীয় চোলাই মদ পাচার করছে।
গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি শহরের প্রবেশ পথের মাইনী ভ্যালী এলাকায় অটোরিক্সায় অভিযান চালিয়ে সবজির বস্তা থেকে ৮৬ লিটার মদ উদ্ধার করা হয়। এ সময় পাচার চক্রের ২ জনকে আটক করা হয়।
ডিবি পুলিশের পরিদর্শক শিমুল কুমার মহন্ত জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের