শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » আর্থিকখাতে সরকারের অব্যবস্থাপনা, নৈরাজ্য ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ শাস্তি পেতে পারে না : সাইফুল হক
প্রথম পাতা » ঢাকা » আর্থিকখাতে সরকারের অব্যবস্থাপনা, নৈরাজ্য ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ শাস্তি পেতে পারে না : সাইফুল হক
সোমবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আর্থিকখাতে সরকারের অব্যবস্থাপনা, নৈরাজ্য ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ শাস্তি পেতে পারে না : সাইফুল হক

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ ১৭ ফেব্রুয়ারি সোমবার এক বিবৃতিতে ডাকঘর সঞ্চয় স্কীমের সুদের হার অর্ধেকে কমিয়ে আনার সরকারি সিদ্ধান্তকে ‘হঠকারি ও লক্ষ লক্ষ মানুষকে পথে বসানোর সামিল’ হিসেবে আখ্যায়িত করেছেন এবং বলেছেন এই সিদ্ধান্ত স্বল্প আয়ের সাধারণ মানুষের জন্য এক বড় আঘাত। ডাকঘর সঞ্চয় স্কীমে সুদের হার অর্ধেকে নামিয়ে আনায় লক্ষ লক্ষ সাধারণ মানুষের জীবনে বাড়তি দুর্ভোগ ও দুর্গতি সৃষ্টি হবে। তিনি উল্লেখ করেন এই স্কীমের সুদের হার ১১.২৮ শতাংশ থেকে হঠাৎ ৬ শতাংশে কমিয়ে আনায় সবচেয়ে বিপদে পড়বেন গ্রামাঞ্চলের স্বল্প আয়ের অসহায়, অবসরে যাওয়া এবং একেবারে নিন্মবিত্ত সাধারণ মানুষ।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন এর আগে পারিবারিক সঞ্চয়পত্রে সরকার বাড়তি করা আরোপ করায় সেখানেও লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন সাম্প্রতিক বছরগুলোতে সরকার যেভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ক্রমবর্ধমান হারে ঋণ করে চলেছে তা ইতিমধ্যে বিরাট উদ্বেগ-উৎকন্ঠার জন্ম দিয়েছে। সম্প্রতি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থা ও করপোরেশন থেকে সরকার অব্যবহৃত হিসেবে চিহ্নিত প্রায় দুই লক্ষ কোটি টাকা নিয়ে নেবার যে উদ্যোগ নিয়েছে সেটাও অর্থনীতিকে ঝুঁকির মধ্যে ফেলে দেবার আশঙ্কা তৈরী করেছে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, সরকারের এই সমুদয় তৎপরতা আর্থিকখাতে সরকারের চরম অব্যবস্থাপনা, অনিয়ম ও নৈরাজ্যের বহিঃপ্রকাশ। সরকারের অকার্যকরি ভূমিকার কারণে প্রতিবছর ৭৫ হাজার কোটি টাকা বাইরে পাচার হচ্ছে। এসব রোধ করতে সরকারের অর্থবহ কোন পদক্ষেপ নেই।

বিবৃতিতে তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন সরকার কথিত উন্নয়নের নামে ‘ঋণ করে ঘি খাওয়ার’ যে নীতি গ্রহণ করেছে তার এক বড় অংশ অপচয় হয়ে যাচ্ছে। তিনি বলেন, সামষ্টিক অর্থনীতিতে সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও নৈরাজ্যের কারণে সাধারণ মানুষ, ছোট ছোট বিনিয়োগকারীরা কেন শাস্তি পাবে। তিনি বলেন, সরকারের ভুল নীতির খেসারত সাধারণ মানুষ দিতে পারে না।

তিনি অনতিবিলম্বে ডাকঘর সঞ্চয় স্কীমের সুদের হার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানান। পাশাপাশি গোটা আর্থিক খাতে সীমাহীন অব্যবস্থাপনা ও নৈরাজ্য রোধেও তৎপর হতে সরকারের প্রতি আহ্বান জানান।





ঢাকা এর আরও খবর

পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের

আর্কাইভ