বুধবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে হেরোইনসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে হেরোইনসহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে হেরোইনসহ রিয়া আক্তার (২৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে আত্রাই থানা পুলিশ ।
আটককৃত রিয়া আক্তার উপজেলার জাতোপাড়া গ্রামের মৃত খবির উদ্দিনের মেয়ে।
আজ বুধবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিয়া আক্তার দীর্ঘদিন থেকে এলাকায় হেরোইনসহ বিভিন্ন মাদক বিক্রয় করে আসছিলো। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাইদার আলী, এএসআই প্রদীপ কুমার ও এএসআই মুকুল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার জাতোপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২০পুড়িয়া হেরোইন উদ্ধার করে। এই ঘটনায় তার বিরুদ্ধে আত্রাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে। বুধবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।





আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন