শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » জাতীয় নির্বাচনে জামানতের টাকা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » ঢাকা » জাতীয় নির্বাচনে জামানতের টাকা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় নির্বাচনে জামানতের টাকা ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---ঢাকা :: আজ ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সভায় রাজনৈতিক দল ও জনগণকে অবহিত না করে নির্বাচন কমিশন কর্তৃক গণপ্রতিনিধিত্ব আদেশ- ১৯৭২ (আরপিও)’র সংশোধনীর উদ্যোগ নিয়ে আইন মন্ত্রণালয়ে পাঠানোয় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে এবং বলা হয়েছে অনেকটা চুপিসারে ঋণ ও বিল খেলাপীদের বিশেষ সুবিধা দিয়ে পাঁচটি সংশোধনী প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আরপিও এর সংশোধনী প্রস্তাবে জাতীয় নির্বাচনে প্রার্থীদের জামানত হবে ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সংশোধনী প্রস্তাবে ঋণ খেলাপী ও বিল খেলাপীদেরকে বাড়তি সুবিধা দিতে মনোনয়নপত্র জমাদানের আগের দিন পর্যন্ত এসব খেলাপী ঋণ ও বিল পরিশোধের সুযোগ রাখা হয়েছে।

সভার প্রস্তাবে বলা হয়, আরপিও এর এসব সংশোধনী প্রস্তাব আইনে পরিণত হলে নির্বাচনে অসৎ ব্যক্তিবর্গ, কালো টাকার মালিক, ঋণ খেলাপি-বিল খেলাপী অবৈধভাবে সম্পদ আহরণকারী ব্যক্তিদের প্রভাব ও দৌরাত্ব আরো বৃদ্ধি পাবে। প্রস্তাবে বলা হয় সংশোধনী পাশ হলে নির্বাচনে সৎ মানুষের আর কোন জায়গা থাকবে না।

সভার প্রস্তাবে উল্লেখ করা হয়, জামানতের টাকা যেখানে জমানো দরকার সেখানে উল্টো জামানতের পরিমান ৫০ হাজার টাকায় উন্নীত করা পুরোপুরি অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী পদক্ষেপ। এর ফলে গোটা নির্বাচন টাকাওয়ালা আর বিত্তশালীদের মধ্যে নিছক প্রতিযোগিতার বিষয় হয়ে দাঁড়াবে। এই অবস্থায় সৎ, সংগ্রামী, নিবেদিতপ্রাণ, জনদরদী রাজনৈতিক নেতা-সংগঠকদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করাই রীতিমত অসম্ভব হয়ে পড়বে।

প্রস্তাবে ক্ষোভের সাথে বলা হয় রাজনৈতিক দলসমূহের সাথে নির্বাচন কমিশনের সংলাপের সময় আরপিও’র অগণতান্ত্রিক ধারাসমূহ বাতিল এবং নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্য; বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাম গণতান্ত্রিক জোটসহ অধিকাংশ রাজনৈতিক দল যেসব প্রস্তাব তুলে ধরেছিল নির্বাচন কমিশন সেইসব যুক্তিযুক্ত প্রস্তাব কোন আমলে না নিয়ে এখন সেসব সংশোধনী প্রস্তাব পেশ করেছে তা ভেঙ্গে পড়া নির্বাচনী ব্যবস্থার আরো সর্বনাশ ডেকে আনবে। জনগণের প্রতি দায়বদ্ধ কোন রাজনৈতিক দল ও সচেতন মানুষ কোনভাবেই এসব প্রস্তাব গ্রহণ করতে পারে না।

সভার প্রস্তাব অনতিবিলম্বে আরপিও’র এসব অযৌক্তিক ও অগণতান্ত্রিক প্রস্তাব প্রত্যাহার করে নেবার আহ্বান জানানো হয়।

রাজধানীর সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।

সভায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষা শহীদ দিবসটির কর্মসূচি চুড়ান্ত করা হয়।





ঢাকা এর আরও খবর

স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ
সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)