শিরোনাম:
●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
রাঙামাটি, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঝালকাঠিতে নিখোঁজের চারদিন পর কিশোরের লাশ উদ্ধার : আটক-২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঝালকাঠিতে নিখোঁজের চারদিন পর কিশোরের লাশ উদ্ধার : আটক-২
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে নিখোঁজের চারদিন পর কিশোরের লাশ উদ্ধার : আটক-২

---গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালাকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের চার দিন পর ডোবা থেকে হাসিব হাওলাদার (১৭) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করা হয়েছে।
আজ শনিবার ২২ ফেব্রুয়ারি দুপুরে নলছিটি পৌরসভার খাসমহল এলাকার একটি ডোবায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত হাসিব হাওলাদার শহরের খাসমহল এলাকার শাহীন হাওলাদারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, হাসিব তার পিতার সাথে ভ্যানগাড়ীতে ফেরি করে ফল বিক্রি করত। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে নিখোঁজ হয় হাসিব। কোথাও সন্ধান নাপেয়ে পরে নলছিটি থানায় সাধারণ ডায়েরি করে তাঁর পরিবার।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান- খবর পেয়ে হাসিবে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহটি ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে আটক করা হয়েছে বলেও জানান ওসি।
ঝালকাঠির রাজাপুরে চোরকে ধাওয়া করে গৃহকর্তার মৃত্যু
ঝালকাঠি :: ঝালকাঠির রাজাপুরে চোর ধরতে গিয়ে অসুস্থ হয়ে মো. মোকাম্মেল হাওলাদার (৬০) নামে এক গৃহকর্তার মৃত্যু হয়েছে। আজ শনিবার ২২ ফেব্রুয়ারি ভোররাত ৪টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ইন্দ্রপাশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোকাম্মেল বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রাক্তন কর্মচারী ও একই গ্রামের মৃত কাজেম আলী হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় মোকাম্মেল হাওলাদারের ঘরে চোর অবস্থান নেয়। শনিবার ভোররাত ৪টার দিকে পরিবারের সবাই যখন গভীর ঘুমে তখন চোর মোকাম্মেলের পুত্রবধূর গলার চেইন নিতে গেলে তিনি টের পেয়ে চিৎকার দেন। এ সময় মোকাম্মেল ঘুম থেকে উঠে চিৎকার দিয়ে চোর ধরতে চোরের পিছু ধাওয়া করেন। তবে চোর পালিয়ে যেতে সক্ষম হয়। পরে মোকাম্মেল ঘরে এসে অসুস্থ হয়ে পড়েন। এ সময় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোকাম্মেল হাওলাদারের ছেলে মো. জুন্নুন হাওলাদার বলেন, চোর মোবাইল ফোন ও স্বর্ণালংকারসহ দুই লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। পরে আমার মোবাইল নম্বরে ফোন দিলে চোর ফোন রিসিভ করে। আমি চোরের সঙ্গে প্রায় আধা ঘণ্টা কথা বলেছি। এ সময় আমি আমার মোবাইল ফোনটা ফেরত চেয়ে চোরকে অনুরোধ করলেও ধরা পড়ার ভয়ে মোবাইল ফেরত দিতে রাজি হয়নি সে।
তিনি আরও বলেন- ঘুম থেকে উঠে হঠাৎ চিৎকার ও দৌড় দেয়ায় আমার বাবার স্ট্রোক হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। শনিবার আসর নামাজের পর তার জানাজা ও দাফন হবে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)