শিরোনাম:
●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
রাঙামাটি, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » প্রধান সংবাদ » নান্দাইলে ১৩ ভাষা সৈনিক ও পরিবারবর্গকে ৬৮ বছর পর প্রথম সংবর্ধনা
প্রথম পাতা » প্রধান সংবাদ » নান্দাইলে ১৩ ভাষা সৈনিক ও পরিবারবর্গকে ৬৮ বছর পর প্রথম সংবর্ধনা
শনিবার ● ২২ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নান্দাইলে ১৩ ভাষা সৈনিক ও পরিবারবর্গকে ৬৮ বছর পর প্রথম সংবর্ধনা

---নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি :: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ১৩জন ভাষা সৈনিক ও তাঁদের পরিবারবর্গকে ৬৮ বছর পর প্রথম সংবর্ধনা ও স্মারক সম্মাননা প্রদান করা হয়।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি)বেলা ১১টায় নান্দাইলে উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে তাঁদেরকে সংবর্ধনা ও স্মারক সম্মাননা প্রদান করা হয়।

সংবর্ধনা ও স্মারক সম্মাননা প্রাপ্ত ভাষা সৈনিকগণ হলেন-নান্দাইল উপজেলার মুশুল্লির মেরেঙ্গা গ্রামের সাবেক জাতীয় সংসদ সদস্য রফিক উদ্দিন ভূইয়া (মরণোত্তর), আচারগাঁও গ্রামের একুশে পদক প্রাপ্ত খালেক নওয়াজ খান (মরণোত্তর), নান্দাইলের উত্তর রসুলপুর গ্রামের ওসমান গনি (মরণোত্তর), আচারগাঁও পুরহরি গ্রামের তাহের উদ্দিন (মরণোত্তর), নান্দাইলের উত্তর রসুলপুর গ্রামের নবী হোসেন, চন্ডীপাশার ধুরুয়া গ্রামের মুহাম্মদ আলী আকন্দ,নান্দাইল পাঁছপাড়া গ্রামের সিরাজুল ইসলাম খান ওরফে বেরাজ খান(মরণোত্তর), চন্ডীপাশার ঘোষপালা গ্রামের সাবেক জেলা দায়রা জজ মঞ্জুরুল হক (মরণোত্তর), চন্ডীপাশার ঘোষপালা গ্রামের অধ্যাপক আব্দুল আজিজ (মরণোত্তর), নান্দাইলের উত্তর রসুলপুর গ্রামের মনির উদ্দিন ভূইয়া ওরফে মনি মাষ্টার (মরণোত্তর),খারুয়ার রাজাবাড়িয়া গ্রামের হাফিজ উদ্দিন মাষ্টার,গাঙ্গাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ হোসেন(মরণোত্তর) এবং আব্দুল গনি ভূইয়া ওরফে সেবু ভূইয়া (মরণোত্তর)।

১৯৫২ সালে রাষ্ট্রভাষা আন্দোলনে জাতীয়ভাবে এবং নান্দাইল সহ দেশের বিভিন্ন এলাকায় বাংলা ভাষার দাবিতে নেতৃত্ব নেতৃত্বদানকারী এই তেরজন ভাষা সৈনিককে দীর্ঘ ৬৮ বছর পর নান্দাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো সংবর্ধনা ও স্মারক সম্মাননা প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে চন্ডীপাশার ধুরুয়া গ্রামের ভাষা সৈনিক মুহাম্মদ আলী আকন্দ এবং খারুয়ার রাজাবাড়িয়া গ্রামের ভাষা সৈনিক হাফিজ উদ্দিন মাষ্টার স্মারক সম্মাননা গ্রহন করে তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। এসময় অন্য ১১ জনের পক্ষে ইতোমধ্যে যাঁরা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের সদস্যদের নিকট স্মারক সম্মাননা তুলে দেয়া হয়।

নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুর রহিম সুজন এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন এবং বিশেষ অতিথি হিসেবে নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল,সংবর্ধনা উপ-কমিটির আহবায়ক মাহমুদা আক্তার (সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিট্রেট), বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুস সালাম ভূইঁয়া বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা মোঃ মাজহারুল হক ফকির, ভাষা সৈনিক মুহাম্মদ আলী আকন্দ,ভাষা সৈনিক হাফিজ উদ্দিন মাষ্টার, ভাষা সৈনিক খালেক নওয়াজ খানের মেয়ে রুমানা মিতা খান,আ’লীগের সাবেক সাধারন সম্পাদক সরাফ উদ্দিন ভূইয়া,এডভোকেট হাবিবুর রহমান ফকির, আ’লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু,সাংবাদিক ও লেখক মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল প্রমূখ।

তার আগে অমর একুশ আয়োজিত প্রস্তুতি সভায় ভাষা সৈনিক ও তাঁদের পরিবারবর্গকে সংবর্ধনা ও স্মারক সম্মাননা দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষ্যে ২১ ফেব্রুয়ারি দিনব্যাপি নান্দাইল উপজেলা প্রসাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহন করে যথাযোগ্য মর্যাদায় নান্দাইলে দিবসটি পালন করা হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)