শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পল্লী বিদ্যুতের নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সেবা পাচ্ছে অর্ধলক্ষ গ্রাহক
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পল্লী বিদ্যুতের নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সেবা পাচ্ছে অর্ধলক্ষ গ্রাহক
বৃহস্পতিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে পল্লী বিদ্যুতের নিরবিচ্ছন্ন বিদ্যুৎ সেবা পাচ্ছে অর্ধলক্ষ গ্রাহক

ছবি : আত্রাইয়ে পাঁচকোটি টাকা ব্যায়ে ৩৩/১১ কেভি বেবেকার চালু হয়েছে।নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে পাঁচকোটি টাকা ব্যায়ে ৩৩/১১ কেভি বেবেকার চালু হয়েছে। এলাকাবাসী সার্বক্ষনিক নিরবিচ্ছন্ন বিদ্যুত পেতে শুরু করায় জনমনে স্বস্তি দেখা দিয়েছে।

জানাযায়, ৯০ এর দশকে আত্রাইয়ে পল্লী বিদ্যুতের কার্যক্রম চালু হয়। সে সময় হাতেগোনা কয়েক শ গ্রাহক ছিল সমগ্র উপজেলা জুড়ে। “প্রধানমন্ত্রীর উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এ শ্লোগানকে বাস্তবায়িত করতে ২০১৮ সালে আত্রাই উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন করা হয়। এক সময় এ উপজেলায় ১টি ফিডারের মাধ্যমে সরবরাহ করা হতো বিদ্যুৎ। তাও আবার নিয়ন্ত্রীত ছিল নওগাঁর অধীন। বর্তমানে উপজেলার ৮ ইউনিয়নে পল্লী বিদ্যুতের গ্রাহক রয়েছে প্রায় ৫৩ হাজার ২০০ জন। এর মধ্যে রয়েছে শিল্প, বাণিজ্যিক, আবাসিক ও দাতব্য সংযোগ। এতোদিন নওগাঁ হতে রাণীনগর হয়ে আত্রাই উপজেলায় বিদ্যুত আসার কারনে কোন জরুরী প্রয়োজনে রাণীনগরে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করা হলে আত্রাই উপজেলায় শত প্রয়োজনেও মানুষ বিদ্যুতের ভোগান্তির স্বীকার হতো। নওগাঁ থেকে সরাসরি আত্রাইয়ে প্রায় পাঁচকোটি টাকা ব্যায়ে লাইন নির্মিত হওয়ায় বর্তমানে উপজেলাবাসী স্বাধীনভাবে বিদ্যুতের সেবা পেতে শুরু করেছে।

এ ব্যাপারে ভবানীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মামুনুর রশিদ বলেন, আমাদের এলাকার সকল শ্রেণীর ব্যবসায়ীদের এক সময় অনেক লোডশেডিংয়ের কবলে পড়তে হতো। ছাত্র-ছাত্রীদের বিশেষ করে লেখাপড়ার অনেক ক্ষতি হতো। এবং লোডশেডিংয়ের কারনে ব্যবসায়ী ও সাধারণ মানুষ অর্থনৈতিভাবে ক্ষতিগ্রস্থ হতো।

এ ব্যাপারে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আফিয়া খাতুন বলেন, বিদ্যুৎতের লোডশেডিং কোমলমতি কচিকাচা শিশুদের পড়াশুনার অনেক ক্ষতি হতো কিন্তু বর্তমানে ৩৩/১১ কেভি বেবেকার চালু হওয়ায় এখন আর লোডশেডিং হয়না। এবং আমরা সর্বস্তরের জনগণ অনেক ভালো আছি।

এ ব্যাপারে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই জোনের এজিএম ফিরোজ জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমে এগিয়ে চলেছে দেশ। এলাকাবাসী যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পায় এবং লোড শেডিংয়ের কবলে পড়তে না হয় এ জন্য আত্রাইয়ে দুইটি শক্তিশালী ৩৩/১১ কেভি দু’টি উপ-কেন্দ্র নির্মাণ করা হয়েছে। বর্তমানে আমাদের ফিডারগুলো অনেক লম্বা রয়েছে। উন্নত হচ্ছে বিদ্যুত বিভাগসহ সমগ্র বাংলাদেশ। মুজীববর্ষের অঙ্গীকার সবার ঘড়ে ঘড়ে বিদ্যুত পৌঁছে দেওয়ার। তার ধারাবাহিকতায় আমাদের অক্লান্ত পরিশ্রমে এলাকার মানুষ সুফল পেতে শুরু করেছে। এবং এখন আর গ্রাহকদের বিড়ম্বনার শিকার হতে হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)