শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২০
প্রথম পাতা » ঢাকা » দিল্লীতে বিজেপি’র সাম্প্রদায়িক সন্ত্রাস ও অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
প্রথম পাতা » ঢাকা » দিল্লীতে বিজেপি’র সাম্প্রদায়িক সন্ত্রাস ও অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
বৃহস্পতিবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিল্লীতে বিজেপি’র সাম্প্রদায়িক সন্ত্রাস ও অসংখ্য মানুষ হতাহতের ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ভারতের দিল্লীতে রাষ্ট্রীয় মদদে বিজেপি’র সাম্প্রদায়িক সন্ত্রাস এবং অসংখ্য মানুষকে হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে দিল্লীর কয়েকটি অঞ্চলে মুসলিম জনগোষ্ঠির উপর এই বর্বরোচিত হত্যাকা- চালানো হয়েছে। মুসলমান সম্প্রদায়ের অসংখ্য বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে। তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ’র কেন্দ্রীয় সরকার পুলিশকে নিস্ক্রিয় রেখে বিজেপি’র সশস্ত্র সন্ত্রাসী-গুন্ডাদেরকে মুসলমানদের উপর এই তা-ব চালাতে দেয়া হয়েছে। দিল্লীতে বিজেপি’র কয়েকজন বিধায়কের উস্কানী ও নেতৃত্বেই যে এই সাম্প্রদায়িক হামলা-আক্রমন ও খুনের ঘটনা ঘটেছে গণমাধ্যমসমূহ তার বিস্তারিত তথ্য ইতিমধ্যে প্রকাশ করেছে।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বর্বরোচিত ঘটনার লোক দেখানো নিন্দা পর্যন্ত জানানোর প্রয়োজন মনে করেননি। দিল্লীর এই সাম্প্রদায়িক সহিংসতার দায়-দায়িত্ব যে বিজেপি সরকারকেই বহন করতে হবে তা অত্যন্ত স্পষ্ট। তিনি বলেন, ১৯৮৪ সালে গুজরাটে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার আদলে ধর্মীয় ঘৃণার বিষবাষ্প ছড়িয়ে প্রায় একই কায়দায় বিজেপি দিল্লীতে মুসলিম বিদ্বেষী অপতৎপরতায় লিপ্ত রয়েছে।

তিনি বিবৃতিতে উগ্র সাম্প্রদায়িকতার আগুন নিয়ে না খেলার জন্য বিজেপি সরকারের প্রতি আহ্বান জানান। তিনি অনতিবিলম্বে সাম্প্রদায়িক জিঘাংসার পথ থেকে সরে আসতে এবং দিল্লীসহ ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিম বিদ্বেষী সহিংসতা বন্ধ করার দাবি জানান। একই সাথে তিনি দিল্লীতে মুসলমানদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করারও আহ্বান জানান ।

বিবৃতিতে তিনি অনতিবিলম্বে বাংলাদেশ সরকারকে দিল্লীতে বিজেপি’র সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে তা বন্ধে রাজনৈতিকভাবে তৎপর হতে আহ্বান জানান।

বিবৃতিতে তিনি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় সাম্প্রদায়িক বিভাজন ও সন্ত্রাসের যেকোন তৎপরতা রুখে দাঁড়ানোরও আহ্বান জানান।





ঢাকা এর আরও খবর

তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে

আর্কাইভ