শুক্রবার ● ১৩ মার্চ ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রুমা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান উদযাপন
রুমা উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান উদযাপন
মোহাম্মদ আব্দুর রহিম, বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রুমা উপজেলার ঐতিহ্যবাহী উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে পূর্ণমিলনী অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ণমিলনী অনুষ্ঠান উদযাপন করা হয়।
পূর্ণমিলনী অনুষ্ঠানে আবাসিক বিদ্যালয়ের ১৫টি ব্যাচের প্রায় পাঁচ শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন পাশাপাশি বর্তমান ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমাদের ছাত্র-ছাত্রীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কারিগরি শিক্ষা থাকলে তাদের চাকরির পিছনে দৌড়াতে হবে না। আগামীতে সব বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি কারিগরি শিক্ষা চালু করা হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা।
এসময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, সেনাবাহিনীর রুমা জোনের (টুআইসি) মেজর জোবায়েত শফিক, রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, উপজেলা নির্বাহি অফিসার শামসুল আলম প্রমুখ।





রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩