শিরোনাম:
●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৩১ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বাংলাদেশের কৃষক চ্যাম্পিয়ন অব দ্য পপুলেশন: ভূমি মন্ত্রী
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » বাংলাদেশের কৃষক চ্যাম্পিয়ন অব দ্য পপুলেশন: ভূমি মন্ত্রী
রবিবার ● ৩১ জানুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের কৃষক চ্যাম্পিয়ন অব দ্য পপুলেশন: ভূমি মন্ত্রী

---
ঢাকা প্রতিনিধি :: ( আপলোড : ৩১ জানুয়ারী ২০১৬: বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.২৮ মিঃ) ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি বলেছেন, কৃষিক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উচ্চ ফলনশীল ফসল উত্‍পাদনে বাংলাদেশের কৃষক এখন যুগান্তকারী বিপ্লব ঘটাচ্ছে৷ আমাদের দেশের কৃষক বর্তমানে চ্যাম্পিয়ন অব দ্য পপুলেশন৷
৩১ জানুয়ারী রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (পুরাতন ভবন) দ্বিতীয় তলা অডিটোরিয়ামে উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতি, ঢাকার উদ্যোগে উত্তরবঙ্গের কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে আইটি শিল্পের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এসব কথা বলেন৷

উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতি, ঢাকার সভাপতি প্রকৌশলী রেজাউল করিম এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, সমিতির মহাসচিব সা’দ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিঙ্ ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর হাফিজ মো. হাসান বাবু, মূল প্রবন্ধ আলোচক প্রফেসর আবদুল মোত্তালিব, প্রফেসর সাইফুল ইসলাম, প্রফেসর ড. আবদুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন৷

ভূমিমন্ত্রী শরীফ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাপরিকল্পনার অংশ হিসেবে সরকার আগামী ১৫ বছরে বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে৷ মন্ত্রী বলেন, কে কাকে টেনে নামাবেন এ ইচ্ছাকে বাদ দিয়ে সকলকে উন্নয়নের দিকে এগুতে হবে৷ তিনি বলেন, উত্তরবঙ্গের মানুষের উন্নয়নের কথা ভেবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নীলফামারী সদর উপজেলায় ২টি হাইটেক পার্ক, রংপুর, নাটোর ও সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি করে আইটি ভিলেজ স্থাপনের জন্য খাস জমি বন্দোবস্ত দেওয়া হচ্ছে৷ তিনি বলেন, ইতোমধ্যে নীলফামারী সদর উপজেলায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ১০৬ একর জমি বন্দোবসত্ম প্রদান করা হয়েছে৷ পঞ্চগড়েও ২৭৪ একর জমি বরাদ্দের প্রক্রিয়া চলছে বলে মন্ত্রী জানান৷

ভূমি মন্ত্রী বলেন, বিগত সরকারের আমলের চেয়ে শেখ হাসিনার সরকার দৃঢ় মনোবল, নৈতিক ও জনগণের শক্তি দিয়ে বাংলাদেশের উন্নয়ন ঘটিয়ে চলেছেন৷ তিনি বলেন, উত্তরবঙ্গের জিয়াউর রহমান ও এরশাদ সাহেব দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন৷ তারা আমাদের আশাহত করেছেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার উত্তরবঙ্গে বিশ্ববিদ্যালয় করেছেন, রংপুর বিভাগ করেছেন এবং উত্তরবঙ্গে হাইটেক পার্ক, আইটি ভিলেজ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলে সেখানে অবকাঠামোগত উন্নয়ন তথা অর্থনৈতিক উন্নতি সাধন করেছেন৷ মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সোনার বাংলা গড়ার নির্দেশ দিয়ে গেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণতন্ত্র বিরোধী, স্বাধীনতা বিরোধীদের সকল অপচেষ্টা রুখে দিয়ে সোনার বাংলা তথা উন্নত বাংলাদেশ গড়ার প্রয়াসে এগিয়ে চলেছেন৷ তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা যেভাবে মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলাম, তেমনিভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে উন্নত বাংলাদেশ গড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই৷ মন্ত্রী পরে সমিতির সফল সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন৷





অর্থ-বাণিজ্য এর আরও খবর

নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি

আর্কাইভ